রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়েবিস্তারিত পড়ুন

চাঁদপুরে সারবোঝাই জাহাজে হামলায় নিহত বেড়ে ৭

চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে দুর্বৃত্তদের হামলায় আহত আরও দুজন মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা হলেন, জাহাজের মাস্টার কিবরিয়া, ড্রাইভার সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর আজিজুল মুন্সি ও মাজেদুল ইসলাম। বাকি একজনের নাম-পরিচয় এখনো পাওয়াবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি। আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কী হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কোনো জিনিসের মূল্য একবার বাড়লে সেটি কমানো কঠিন। তবে প্রচেষ্টা অব্যাহত আছে। সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে উপদেষ্টার সম্মেলন কক্ষে এ ব্রিফিং হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এরই মধ্যে আমাদের রেমিট্যান্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য এসেছে। কিন্তু মূল্যস্ফীতির জায়গায় এখনো তেমনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সারওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।বিস্তারিত পড়ুন

রূপপুর কেলেঙ্কারি: অভিযোগ শেখ হাসিনা, জয় ও টিউলিপের বিরুদ্ধে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পের দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল এ অভিযোগগুলো খতিয়ে দেখছে। বিভিন্ন উন্মুক্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়ম হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীববিস্তারিত পড়ুন

সাংবাদিকের ওপর হামলা: সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা

সাতক্ষীরার তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে মেয়ের জন্ম নিবন্ধন এবং ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশাররফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম,বিস্তারিত পড়ুন

২১ ডিসেম্বর কেন বছরের দীর্ঘতম রাত?

উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত ২১ ডিসেম্বর। শনিবার বছরের দীর্ঘতম রাত হলেও পূর্ণিমার কারণে আকাশে থাকবে চাঁদের উজ্জ্বল আলো। সেইসঙ্গে পৃথিবীর এই অর্ধে বছরের সবচেয়ে ছোট দিনও আগামীকাল (২২ ডিসেম্বর)। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা অবশ্য বিরাজ করবে। বিষুবরেখার দুই পাশে সূর্যের আলো পড়ার কারণে বছরে ৪টি এমন তারিখ আসে। ‘দিবা-রাত্রি’র হিসেবে এগুলোর মধ্যে ২টি তারিখে সমান ও ২টি সময়ের পরিসরে সবচেয়ে ছোট-বড়। কেন ২১ ডিসেম্বর বছরের দীর্ঘতম রাতবিস্তারিত পড়ুন

রাখাইনে সামরিক সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারালো জান্তা বাহিনী। সম্প্রতি মিয়ানমারজুড়েই বিদ্রোহীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে সামরিক বাহিনী। আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যে দুই সপ্তাহ তুমুল লড়াইয়ের পর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড দখলে নেয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্রের কাছ থেকে। ২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেইবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করারবিস্তারিত পড়ুন