বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলার শত শত বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

বিক্ষোভ মিছিল থেকে তারা এসময় “অযোগ্য কমিটি, মানি না, মানি না, ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না” এধরনের নানা শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্যানগর উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপি’র সদস্য এড. আশিক-ই-এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আমজাদুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা গাজী শাহ আলম, আজিজুর রহমান আজিবর, যুবদলনেতা হাফিজ আল কল্লোল, শেখ নাজমুল হক, শেখ আলম, আবু হোসেন, খান আব্দুস সবুর প্রমুখ।

বক্তারা এসময় নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে মর্মে অভিযোগ করে বলেন, আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না। তারা আরো বলেন, যারা দলের সংকটের সময় এক বারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ এসব ত্যাগিদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে। দলীয় হাইকমান্ডের কাছে স্মারকলিপি পেশ করা হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১৯ শে জানুয়ারী (রবিবার) রাত ৮টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মোঃ আব্দুল আলিম স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা বিএনপি ও শ্যামনগর পৌর বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি অনুমোদনের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল