শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনকে সুসংগঠিত ও আগামি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সমাবেশে বক্তারা অভিপ্রায় ব্যক্ত করেন।
সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের রায়টা পুরাতন বাজারে কুশোডাঙ্গা ইউনিয়নের ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান (পলাশ)।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন পলাশ, জমালউদ্দিন টুটুল, মিল্টন মেম্বার, আরিফুর রহমান রাফি, আলমগীর কবির, আবু জাফর, মেহেদী হাসান রাজু।
আমন্ত্রিত অতিথি ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা।
যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুর রহমান সুজন ও যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক খোকা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদ, তাঁতী দলের আহবায়ক বদরুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক