বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমেরিকার সোনালি যুগের সূচনা হলো: প্রথম ভাষণে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বলেছেন, আমেরিকার সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখবো।

ট্রাম্প তার বক্তৃতায় আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার, নিরাপত্তা বৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, ‘মার্কিন বিচার বিভাগের বর্বর, সহিংস এবং অন্যায় অস্ত্রায়ন’-এর অবসান ঘটানো হবে এবং দেশকে একটি গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত জাতিতে পরিণত করা হবে।

তিনি বলেন, আমেরিকা খুব শিগগির ‘বৃহত্তর, শক্তিশালী এবং অতীতের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী’ হয়ে উঠবে।

ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসী সংকট মোকাবিলার সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সংকটের’ মুখোমুখি হচ্ছে।

তার অভিযোগ, আগের প্রশাসন ‘বিপজ্জনক অপরাধীদের’ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করেছে যারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, আমাদের একটি সরকার রয়েছে, যা একটি সাধারণ সংকটও পরিচালনা করতে পারে না।

তিনি নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়েও কথা বলেন। তিনি বলেন, আগুন কিছু সবচেয়ে ধনী এবং ক্ষমতাবানদের প্রভাবিত করেছে, যাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন।

দেশটির অতীত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্যোগের সময় কার্যকর নয়, কিন্তু এর জন্য আমরা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি খরচ করি।

ট্রাম্পের ভাষণের শেষাংশে বলেন, এই সব কিছু পরিবর্তন হবে, আজ থেকেই এবং খুব দ্রুত পরিবর্তন হবে।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা