Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জুলাই-আগস্টের সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল, থাকবে এক মাস

আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, সেই বিষয়ে তদন্ত করতে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রাথমিকভাবে এক মাস তদন্ত করবে তথ্যানুসন্ধান দলটি। প্রয়োজনে আরও কদিন থাকতে পারে। সোমবার (১৬ সেপ্টেম্বর) আট সদস্যের তথ্যানুসন্ধান দলের মধ্যে দুজন সদস্য ঢাকায় আসছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাবেন আরও তিনজন সদস্য। মূলত মঙ্গলবারেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় চলে আসবেন। তদন্ত দলের সদস্যরাবিস্তারিত পড়ুন
ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল, পাঠালো ফেরত

ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত বিভাগের ঘোষণা দেওয়ায় আলমগীর শেখ (৩৫) নামের বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকারবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ার সীমান্তে ২০০ একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা। রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হবে। নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
‘আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না’ : সোহেল তাজকে শে*খ হা*সিনা

২০০৯ সালে মাত্র ৫ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছিলেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সোহেল তাজ বলেন, ‘আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম, সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে, আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম। কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে ওবিস্তারিত পড়ুন
সংস্কারের আগে নির্বাচন চান না ৮১% মানুষ : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ

রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চান দেশের ৮১ ভাগ মানুষ। অন্যদিকে ১৩ শতাংশ মানুষ মনে করেন অতিদ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। ‘পালস সার্ভে ২০২৪: জনগণের মতামত অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক জরিপটি গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর করা হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিআইজিডিরবিস্তারিত পড়ুন
আটক সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবুকে ঢাকায় নেয়া হচ্ছে

ময়মনসিংহের ধোবাউড়ায় আটক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবুকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল সোমবার বিকাল ৩টায় ধোবাউড়া থানা থেকে তাদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। থানা থেকে বের করার পূর্ব মুহূর্তে তাদের বিচার দাবিতে বিক্ষোভ করে বিএনপি, ছাত্র জনতা। ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ও স্থানীয়দেরবিস্তারিত পড়ুন
ভারতে যাওয়ার সময় সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক

ময়মনসিংহের ধোবাউড়া হয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছে জনতা। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটককৃতরা হলেন- একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকার চালক সেলিম।বিস্তারিত পড়ুন
রাজশাহী-৪ আসনের আ.লীগের সাবেক এমপি এনামুল গ্রেপ্তার

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের একটি দল রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক এমপিবিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উদযাপন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অডিটোরিয়ামে রাসুল (স.) এর জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মীর মনজুর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মো মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।বিস্তারিত পড়ুন
আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার হয়েছেন। জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। এদিকে, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীরবিস্তারিত পড়ুন

