বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় শহীদ আসিফের কবর জিয়ারতে নবাগত ডিসি, এসপি

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ দুই কর্মকর্তা। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াসুর রহমান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, শহীদ আসিফের পরিবারের সদস্যরা, বৈষম্যবিস্তারিত পড়ুন

জনজীবন বিপর্যস্থ

টানা বৃষ্টিতে কলারোয়ায় পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠান-রাস্তা, তলিয়ে গেছে ঘের-পুকুর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: গত ৩ দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার কলারোয়ার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর, ফসলের ক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও রাস্তা। ঘর থেকে বের হতে না পেরে ও কাজ করতে না পেরে দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক ও শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ। ক্ষতি হয়েছে আগাম শীতকালীন সবজি চাষীদেরও। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতবিস্তারিত পড়ুন

নার্সিং অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে

কলারোয়ায় নার্সদের মানববন্ধন

সোহাগ খাঁন: নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্সরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, ‘নার্সিং একটি মহৎ পেশা। বিগত সরকার নার্সিং অধিদপ্তরে আমলাদের বসিয়ে নার্সদের অসম্মান করেছে। নার্সিং অধিদরের প্রতিটি পদে নার্সদের সুযোগ দিতে হবে। হাসপাতালে রোগীদের দিনরাত সেবা দেন নার্সরা। তাই নার্সদের অসম্মান করা উচিত নয়।’ নার্সদের নিয়েবিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদরে আগমন করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সামরিক ও অসামরিকবিস্তারিত পড়ুন

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এপি পর্যায়ে বার্ষিক শিশু ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য ফতেমা খাতুন, হাসিনা পারভীন সন্ধ্যা,বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের সঙ্গে কাজ করার অঙ্গীকার মার্কিন প্রতিনিধি দলের

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানান, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষবিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধ না করেও সনদ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। এর আগে উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন। উপদেষ্টা বলেন, বিগত আন্দোলনে একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরিবিস্তারিত পড়ুন

সংসদ থেকে খোয়া গেছে ৯০ লাখ টাকা, ফেরত আনার সিদ্ধান্ত

সংসদ সচিবালয়ের দাফতরিক ও ব্যক্তিগত প্রায় ৯০ লাখ টাকা খোয়া গেছে বলে জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভায় এ তথ্য জানানো হয়। খোয়া যাওয়া এ নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিমের সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

৪৫ পুলিশ কর্মকর্তা বদলি

ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবলের ধারাবাহিকতায় এবার অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রোববার পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করেছে। এই কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত জিআইজি এবং ৩২ জন পুলিশ সুপার। বদলি করে তাদের নতুন দায়িত্বে যুক্ত করা হয়েছে। নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরিয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, নীলফামারীর পুলিশ সুপারকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, মেহেরপুরবিস্তারিত পড়ুন

আরো ২০০ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : অর্থ উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে যে চুক্তি হয়েছিল সেটার সঙ্গে আরও ২০০ মিলিয়ন সহায়তা যোগ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা আজকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছি। আমাদের মূল আলোচনা বিষয় ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সঙ্গে। বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিকবিস্তারিত পড়ুন