বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার মির্জাপুরে কৃষক দলের কর্মী সমাবেশ

কলারোয়া পৌরসভার মির্জাপুরে ৯নং ওয়ার্ড কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ।

কেএম আশরাফুজ্জামান পলাশ বলেন, নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

প্রধান আলোচক ছিলেন মির্জাপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

সমাবেশে আবু সাঈদ মিন্টুকে সভাপতি, তুহিন দফাদারকে সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড কৃষক দলের কমিটি ঘোষণা হয়।

কলারোয়া পৌর কৃষক দলের আহবায়ক মোতাহার হোসেন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব রুহুল কুদ্দুসের সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ইউনুস আলী, মির্জাপুর ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুল হুদা,সাধারণ সম্পাদক মাস্টার আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন পিন্টু, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক শফিউল আলম, হাবিবুর রহমান টুটুল, জাকির হোসেন বিপু, আক্তারুল ইসলাম প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা