Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা হবে তাড়াতাড়ি। তা না হলে যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা ভারতের জন্যও ভালো না আমাদের দেশের জন্য ভালো না। সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইন-শৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দুদু বলেন, বাংলাদেশের জনগণ কখনোবিস্তারিত পড়ুন
পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয়ে আছে। তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন
আগামি বছর মার্চে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, দুই মাসের মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে। সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নাসির উদ্দীন কমিশনের প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন। বৈঠকে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ অংশগ্রহণ করেন।বিস্তারিত পড়ুন
চোরতন্ত্রে পরিণত হয়েছিলো পুরো কাঠামো: দেবপ্রিয় ভট্টাচার্য

বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। আর এর উৎস ২০১৮ সালের নির্বাচন বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় অন্তর্বর্তী সরকারকে দুই বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছে শ্বেতপত্র কমিটি। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাবিস্তারিত পড়ুন
বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদির হস্তক্ষেপ চান মমতা

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ ডিসেম্বর) বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান। মমতা বলেছেন, আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক। এ ছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদি বা পররাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন
বাংলাদেশি রোগীদের চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র

ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একাধিক চিকিৎসক ও একটি বেসরকারি হাসপাতাল। তবে চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, ‘বাংলাদেশে একটা অরাজকতা চলছে। চারদিকে একটা বিশ্রী অবস্থা চলছে। সেজন্য হয়তো রোগীরা আসছেন না। কিন্তু কেউ বৈধ পথে এসে চিকিৎসা পাননি এরকম কোনও খবর আমার কাছে নেই। কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন। কিন্তু একটা মানুষবিস্তারিত পড়ুন
‘১০ শতাংশ মানুষ ভোগ করছে ৮৫ শতাংশ সম্পদ’

দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন শ্বেতপত্র কমিটি সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে প্রতিক্রিয়া জানান। এর আগে রোববার বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তরবিস্তারিত পড়ুন
পুলিশের আরো ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে এ ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, এসএসএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েতবিস্তারিত পড়ুন
১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় আপিলে স্থগিত

১৫ আগস্টকে ‘জাতীয় শোক’ দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ওইদিন এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
নতুন মামলায় গ্রেফতার ইনু-মেনন-দীপু-পলক

রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে। সোমবার সকালে এসব মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নতুন মামলা গ্রেফতার দেখানো চারজন হলেন- সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। রাষ্ট্রপক্ষেরবিস্তারিত পড়ুন

