Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সংসদ সদস্য শাহীন চাকলাদার

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। পঁাজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার পঁাজিয়া ইউনিয়ন পরিষদে শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য শাহীন চাকলাদার। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী সফল কেন্দ্রে টিকা পেল ৬০০ জন

করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে সারাদেশব্যপি কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে চত্বরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার দিনব্যাপী কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়েছে। শুভ উদ্ভোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেজন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আলমগীর হোসেন পর্যবেক্ষণে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদেবিস্তারিত পড়ুন
একদিনে আরও ২০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৪ হাজার ৩২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাবিস্তারিত পড়ুন
করোনায় সাবেক আইজিপি হাদিস উদ্দিনের মৃত্যু

করোনায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনের (৭২) মৃত্যু হয়েছে। ৭ই আগস্ট শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৪৯ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ ব্যাচের এ কর্মকর্তা ৭ এপ্রিল ২০০৫ থেকে ৭ মে ২০০৫বিস্তারিত পড়ুন
ইন্দোনেশিয়াকে করোনার ওষুধ উপহার দিল বাংলাদেশ

করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করা ইন্দোনেশিয়াকে প্রয়োজনীয় ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ পাঠানো এই ওষুধের চালান শনিবার ৭ই আগস্ট দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে। পরে জাকার্তার বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের কাছে ওষুধগুলো হস্তান্তর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একইভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দোনেশিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণকে সমর্থন সরকারের এই প্রচেষ্টায় সহযোগিতা করেছে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিকনবিস্তারিত পড়ুন
ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ভিটামিন ‘সি’ ও জিংক ব্যবহারের পরামর্শ ড. বিজনের

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রোধ করতে হলে ভিটামিন ‘সি’ এর সঙ্গে জিংক ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রফেসর ড. বিজন কুমার শীল। তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে সিয়ালিক এসিড (sialic acid) বন্ধ করতে হবে। এজন্য ভিটামিন ‘সি’ উইথ জিংক ব্যবহার করা হোক। এটা পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। শুধু একটি নির্দেশের দরকার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান ড. বিজন। শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টবিস্তারিত পড়ুন
একা ও পরীমণির সদস্যপদ স্থগিত : চলচ্চিত্র শিল্পী সমিতি

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে। এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এছাড়া পরীর বিষয়টি নিয়েবিস্তারিত পড়ুন
খোঁজ মিলেছে পিয়াসাদের সঙ্গে ব্ল্যাকমেলিংয়ে জড়িত আরও কয়েকজন নারীর

রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ কারবার পরিচালনার জন্য ভয়াবহ সিন্ডিকেট গড়ে তোলেন নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, পরীমণি, পিয়াসা, মৌ, মিশু হাসান, জিসানসহ ১০-১২ জন। তারা গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ বিভিন্ন ফ্ল্যাট ও অফিসে নিয়মিত আসর বসান। এসব আসরে ধনিক শ্রেণির যুবক ও ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। তাদের চাহিদামতো সরবরাহ করা হতো সঙ্গী। এসব সঙ্গীর অনেকেই শোবিজ জগতের অতিপরিচিত বা স্বল্পপরিচিত মুখ। তাদের মাধ্যমে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ আদায় করেন চক্রেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে জখম করেছে দুষ্কৃতকারীরা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে শেখ তামজিদুজ্জামান (২৫) নামের এক যুবককে জখম করা হয়েছে। সে সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ তহিদুজ্জামান চপলের ছেলে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা দফায় দফায় তার বাড়ীতে হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। দুষ্কৃতকারীরা এসময় শেখ তহিদুজ্জামান চপলকে শারীরিক লাঞ্চিত করে। আহত তামজিদ জানান, সদরের চাঁদপুর এলাকার আনিসেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নে সেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ

সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সচিব আলকাজ আলীর বিরুদ্ধে অভিযোগ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ইউপি সচিব আলকাজ আলী কালিগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে কর্মস্থলে ছিলেন। ইউপি সচিব আলকাজ আলির গ্রামের বাড়ি সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে। তার নিজের বাড়ি থেকে অনুমান ৩ কিলো মি. দুরত আগরদাড়ী ইউনিয়ন পরিষদ। চার মাস পূর্বে ইউপি সচিব আলকাজ আলী কালিগঞ্জ উপজেলার একটিবিস্তারিত পড়ুন

