শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শার বালুন্ডায় এক বৃদ্ধের বাড়িতে হামলা, বাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট

যশোরের শার্শার বালুন্ডা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৯২ বছরের বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের বাড়িতে গভীর রাতে হামলা করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার লুট ও নির্মানাধীন বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা।পিটিয়ে  আহত করেছে বৃদ্ধে জয়নুল আবেদ্বীনের স্ত্রী ও ২ মেয়েকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত ১ টার সময়। এ ব্যাপারে বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের মেয়ে আসমা খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দাখিল করেছে। অভিযোগে জানাগেছে, শার্শার বালাুন্ডা গ্রামের মৃত হাজী আমির আলী শেখের ছেলে  বৃদ্ধবিস্তারিত পড়ুন

বৃষ্টির পানিতে বন্দি কলারোয়া পৌরবাসী, বিপাকে আছে অনেকে

ছেলে-মেয়েকে নিয়ে বিপাকে ঘরের ভিতর জানালার পাশে বসে ছিলেন জুলেখা বেগম। প্রায় এক সপ্তাহ ধরে গৃহবন্দি অবস্থা তাঁদের। উঠানভরা পানি ও ঘরের খাট পানিতে ছুঁই ছুঁই করছে। চলাচলরে জন্য উঠানের ভিতর ও প্রথম হাতখানেক পরপর পাশাপাশি দুটাে করে ইট পাতা হয়েছে। এক ইট তলিয়ে যাওয়ার পর তার ওপর আরও একটি করে ইট পাতা হয়েছে । সেই ইটও তলিয়ে যাওয়ার পর এক ঘণ্টা অন্তর সেচ দিয়ে চলেছে। ইটের উপর দিয়ে তাঁরা এঘর-ওঘরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা ৪দিনের বৃষ্টিতে ৭২০ হেক্টর আমন বীজতলা নষ্ট ও জনজীবন বিপযার্স্ত

সাতক্ষীরার কলারোয়ায় ৪দিনের টানা হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টিপাতে কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার পৌরসদরসহ ১২টি ইউনিয়নের ৭২০ হেক্টর আমন বীজতলা ১২০০ হেক্টর ফসলি জমি। এছাড়া গত বৃহস্পতিবার সারাদিনের অনবরত বৃষ্টিতে এলাকার নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।এলকাবাসীরা জানান বৃষ্টি হলেই এলাকা তলিয়ে যায় এবং পানিবন্দি অবস্থায় চরম দূভোর্গের মধ্যে বসবাস করতে হয়। কয়েক দিনের ভারি বৃষ্টিতে উপজেলায় শতশত পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। এ ছাড়াবিস্তারিত পড়ুন

চীন থেকে সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকা বহনকারী পৃথক তিনটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় এবং শুক্রবার (৩০ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রতিটি ফ্লাইটে ১০ লাখ করে টিকা আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে,বিস্তারিত পড়ুন

কাগজপত্র বৈধ না পেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

বৈধ কাগজপত্র না পেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভিসাংবাদিকদের ব্রিফ করছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরে আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটবিস্তারিত পড়ুন

ভোর রাতে চট্টগ্রামে চায়ের দোকানে আগুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) ভোর রাত ৩টার দিকে থানার নাজিরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, ভোর রাত ৩টার দিকে দিকে পতেঙ্গার নাজিরপাড়া এলাকার একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘণ্টাখানেক চেষ্টা শেষে ৪টার দিকে আগুন নির্বাপণ করাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে করোনায় স্ত্রীর মৃত্যুর দুইদিন পর স্বামীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগের ফুফু মোছাম্মদ মর্জিনা খাতুন’র (৪৭) মৃত্যুর দুইদিন পর তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামান (৫৫) মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে স্ত্রীর পাশে তার দাফন সম্পন্ন হয়। প্রসঙ্গত: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শহীদ জায়েদা’র ২৩ তম স্মরণসভা অনুষ্ঠিত

সাতক্ষীরার বাঁকাল ইসলামপুর চরে শহীদ জায়েদা’র ২৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল ৫ টায় বাঁকাল ইসলামপুর চরের এক নম্বরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভূমিহীন নেত্রী মঞ্জুয়ারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এ সময় ভূমিহীন নেতা হাবিবুর, আব্দুর রশিদ, আব্দুল হাকিম,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের খাবার ও মাস্ক বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশে জাতির পিতার সুযোগ্য দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা, তারুণ্যের অহংকার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল ৫ টার সময় কলারোয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রমজীবি মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, মোঃ আবু রায়হানবিস্তারিত পড়ুন

কেশবপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বৈশীক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্হ্য বিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে এদিনটি পালন করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭বিস্তারিত পড়ুন