মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে যুবকের হাত ধরে ৩ সন্তানের জননী উধাও, বিপাকে স্বামী

সাতক্ষীরার ৩ সন্তানের জননী ৩৮ বছর বয়সী গৃহবধু জোছনা বেগম ও ৩০ বছর বয়সী পিরোজপুরের যুবক রুবেলের হাত ধরে উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ এপ্রিল) ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। এ ঘটনায় গৃহবধুর স্বামী আশরাফ গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, গত কয়েকদিন আগে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ-টিউবঅয়েল বসানোর সুবাদে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক পিরোজপুরের জিয়ানগর উপজেলার গাজীপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

কমলা লেবুর বক্সে থ্রি-পিচ, শাড়ি, ইমিটেশন! ভোমরা বন্দরে ট্রাক আটক

কমলা লেবুর ক্যারেটের মধ্যে ঘোষণা বহির্ভুত ভারতীয় থ্রি-পিচ, শাড়ী ও ইমিটেশন গহনা আনার সময় বাংলাদেশের বিশেষ গোয়েন্দা সংস্থা সেগুলো আটক করেছে। সাতক্ষীরার ভোমরায় ফলের গাড়ী থেকে প্রায় ১৬ লাখ টাকা মুল্যের ভারতীয় ওই সব মালামাল সোমবার বিকেলে জব্দ করা হয়। বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ এসব মালামাল জব্দ করে। রাতভর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে জব্দকৃত মালামালের সংখ্যা ও পরিমাণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০৫৩বিস্তারিত পড়ুন

নড়াইল জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায় পিপিএম (বার)। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের দাসপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (৪এপ্রিল) সোমবার ১১৩০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান ও মাঠ দিবস

বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে মাঠ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।    সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।   বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা কতৃক আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ধান ১০ এর উদ্ভাবক বৈজ্ঞানিক বিনার মহাপরিচালক ড.বিস্তারিত পড়ুন

মণিরামপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ৮ শ্রমিক আহত

যশোরের মণিরামপুরে ধানবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে ৮ শ্রমিক আহত হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল-২০২২) বিকেলে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের টেংরামারী বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তারা হলেন- মণিরামপুরের মোহনপুর এলাকার সুজন দাস ও কালিপদ দাস, শ্যামকুড় বুজতলা এলাকার আসাদুজ্জামান আসাদ এবং চুকনগরের মাগুরঘোনা এলাকার সঞ্জয় সরকার। স্থানীয় ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন- আজ সোমবার বিকেল ৩টার দিকে ধানবোঝাই একটিবিস্তারিত পড়ুন

নড়াইলে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকার জ্যোতিময় ব্যানার্জ্যির পুকুর থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুকুরে গোসল করতে নামে অজ্ঞাত যুবক। নেমে আর উপরে উঠে আসেনি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন,বিস্তারিত পড়ুন

নড়াইলে দুই মাদক সেবন কারীর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও জরিমানা

নড়াইলে কালিয়া উপজেলার শিতলবাটি গ্রামের হাসান শেখ ছেলে সাদ্দাম শেখ (৩১) ও যশোর জেলার অভায়নগর থানার চন্দ্রপুর গ্রামের আলমাস শেখ ছেলে নিপু শেখ (২২) গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ শফিকুল ইসলাম (পেড়লী পুলিশ ক্যাম্প) সঙ্গীয় ফোর্স নিয়ে সাদ্দাম শেখের বাড়িতে মাদক সেবনের সময় আটক করে। সোমবার (৪ এপ্রিল) কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্টেট মোঃ আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদাল পরিচলনা করেন। মাদক বিক্রি ও সেবন করার অপরাধে প্রত্যেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ইফতার করালেন এমপি রবি

পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৪ এপ্রিল) ২ রমজান বিকাল সাড়ে ৫টায় পুরাতন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ যান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং সেখানে এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিবিস্তারিত পড়ুন

রমজানে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে রোজাদার কালিগঞ্জ বাসীর ভোগান্তি

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুৎ এর আওতা ভুক্ত হলেও পবিত্র রমজানের প্রথম দিনে সকাল থেকে দিনব্যাপী উপজেলার অধিকাংশ ইউনিয়নে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে রোজাদার মুসল্লিরা ভোগান্তির মধ্যে রোজা পালন করেছে। রহমত, বরকত, নাযাত ও মাগফিরাতের বার্তা নিয়ে বছর ঘুরে মুসলিম জাতি আবারও পেলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসে পরিশুদ্ধ হওয়া ও মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় মানুষ ইবাদতের মাধ্যমে প্রতিটি রমজানবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সহায়তার চেক পেয়েছে মণিরামপুরের হাত পা বিহীন শিক্ষার্থী লিতুন জিরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার ৫ লাখ টাকার চেক পেয়েছে হাত পা বিহীন জন্ম নেওয়া অধম্য মেধাবী শিক্ষার্থী যশোরের মণিরামপুরের লিতুন জিরা। রবিবার (৩ এপ্রিল-২০২২) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সে এ চেক গ্রহণ করে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া লিতুন জিরার হাতে চেক তুলে দেন। মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অবসরপ্রাপ্ত চিকিৎসক আমিনুদ্দিন, মিলনবিস্তারিত পড়ুন