শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমলা লেবুর বক্সে থ্রি-পিচ, শাড়ি, ইমিটেশন! ভোমরা বন্দরে ট্রাক আটক

কমলা লেবুর ক্যারেটের মধ্যে ঘোষণা বহির্ভুত ভারতীয় থ্রি-পিচ, শাড়ী ও ইমিটেশন গহনা আনার সময় বাংলাদেশের বিশেষ গোয়েন্দা সংস্থা সেগুলো আটক করেছে।
সাতক্ষীরার ভোমরায় ফলের গাড়ী থেকে প্রায় ১৬ লাখ টাকা মুল্যের ভারতীয় ওই সব মালামাল সোমবার বিকেলে জব্দ করা হয়। বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ এসব মালামাল জব্দ করে।
রাতভর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে জব্দকৃত মালামালের সংখ্যা ও পরিমাণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০৫৩ টি ভারতীয় থ্রি পিচ রয়েছে এবং ১শ’৫৪ কেজি ইমিটেশনের গহনা রয়েছে। যার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।

স্থল বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান বগুড়ার অনি এন্টারপ্রাইজের স্বতাধিকারী অনি নাথ সোমবার ভোমরা বন্দর দিয়ে ১২ টন কমলা লেবু আমদানি করে। সিএণ্ডএফ ভোমরার সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের রাফি এণ্টারপ্রাইজের লাইসেন্স ভাড়া নিয়ে ওই মাল সোমবার দুপুর আড়াইটার দিকে কাস্টমস ছাড় করায় (বিল অফ এন্ট্রি) মাসুদ হোসেন। ওই মাল সরকারি পার্কিং এ ভারতীয় ট্রাক-(পিবি-০৩-বিজি-৯৯৭৮) থেকে বাংলাদেশী দু’টি ট্রাক যশোর-ট-১১-৪৬৪৩ ও সাতক্ষীরা- ট-১১-০৪৫১ এ নামানো হচ্ছিল।
কমলা লেবুর ক্যারেটের মধ্যে কয়েকটিতে ঘোষনা বহির্ভুত ভারতীয় থ্রি-পিচ ও গহনা আমদানি করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে ওই ট্রাক আটক করা হয়। ভারতীয় ওই ট্রাকে থাকা ৯২টি লেবুর ক্যারেটের মধ্যে বিপুল পরিমান ভারতীয় ত্রি-পিচ ও গহনা দেখতে পাওয়া যায়। পরে ওই লেবুর ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ১০২৯টি কার্টুন জব্দ করা হয়। কার্টুন গুলোর মধ্যে ৯১টি কার্টুনে ভারতীয় থ্রি পিচ এবং ইমিটেশনে গহনা ছিলো।

ভোমরা কাস্টমস সুপার আবুল কালাম আজাদ বলেন, বিশেষ গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে রফি এন্টারপ্রাইজের ফলের গাড়ীতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। রাতভর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে জব্দকৃত মালামালের সংখ্যা ও পরিমাণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০৫৩ টি ভারতীয় থ্রি পিচ রয়েছে এবং ১শ’৫৪ কেজি ইমিটেশনের গহনা রয়েছে। যার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।

অভিযান চালানো বিশেষ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ‘প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিচ ও ইমিটেশন উদ্ধার করা হয়েছে। এনএসআই কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেছে।’

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভোমরা বন্দরের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, কমলা লেবুর ক্যারেটের মধ্যে বেশ কয়েকটিতে ঘোষনা বহির্ভুত ভারতীয় থ্রি-পিচ ও শাড়ি পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে ওই ট্রাক আটক করা হয়। ভারতীয় ওই ট্রাকে থাকা ৯২টি লেবুর ক্যারেটের মধ্যে বিপুল পরিমান ভারতীয় ত্রি-পিচ ও শাড়ি দেখতে পাওয়া যায়।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আমির মামুন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে থ্রিপিচ ও ইমিটেশনের গহনা আমদানি অবৈধ নয়। তবে ফলের ঘোষণায় থ্রি-পিচ ও গহনা আনায় সেগুলোকে জব্দ করা হয়েছে। পণ্যগুলো শুল্কবিভাগের খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
সেখানে নিলামের ব্যবস্থা করা হবে বলে জানান সহকারি কমিশনার।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়