বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ৮ শ্রমিক আহত

যশোরের মণিরামপুরে ধানবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে ৮ শ্রমিক আহত হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল-২০২২) বিকেলে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের টেংরামারী বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

তারা হলেন- মণিরামপুরের মোহনপুর এলাকার সুজন দাস ও কালিপদ দাস, শ্যামকুড় বুজতলা এলাকার আসাদুজ্জামান আসাদ এবং চুকনগরের মাগুরঘোনা এলাকার সঞ্জয় সরকার।

স্থানীয় ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন- আজ সোমবার বিকেল ৩টার দিকে ধানবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের দিকে আসছিলো। ট্রাকটি টেংরামারী আহলে হাদীস জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি সামনে পড়ে। এসময় ভ্যান ও মোটরসাইকেল সাইড দিতে গিয়ে রাস্তার পাশে ট্রাকটি উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা ৮ জন শ্রমিকই চাপা পড়েন।

ফয়েজ উদ্দিন বলেন- আমরা টেনেটুনে সবাইকে উদ্ধার করেছি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৪ জনতে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেছে।

উদ্ধার কাজে অংশ নেয়া মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মী আকাশ বলেন- ট্রাকের নিচে শ্রমিকরা আটকা পড়ার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে ৪ জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে এনেছি। আহতদের কারও আঘাত গুরুতর নয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম