শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান ও মাঠ দিবস

বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে মাঠ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।

 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা কতৃক আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ধান ১০ এর উদ্ভাবক বৈজ্ঞানিক বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।|

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, সাতক্ষীরার ডিএই উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. মো : বাবুল আকতার , শ্যামনগর কৃষি উপসহকারী প্রকৌশলী জামাল হোসেন।

 

বিনা-১০ ধানের উদ্ভাবক ও বিনার মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আমি আমার দেশকে ভালোবেসে,দেশের মানুষের কথা ভেবে এই উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ উদ্ভাবিত করেছি। আপনারা বিনা ১০  ধান লোনা পানির এলাকায় সহজেই চাষ করতে পারবেন এবং এই ধান উচ্চফলনশীল হবে। তিনি আরও বলেন, সঠিক পরিচর‌্ যায় প্রতি হেক্টরে ৬টন ধান পাওয়া যায়।

 

চাষী অশোক কুমার বলেন, আমরা লোনা পানির জন্য ১০ বছরেও কোন দিন ভালো ফসল ফলাতে পারিনি কিন্তু এবছর আমি জানতে পারি যে, লবণ সহিষ্ণু ধান আবিষ্কার হয়েছে।আমি তখন কৃষি অফিসে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে ধান নিয়ে আমি চাষ করি এবং বিঘাপ্রতি ২২ মনের ওপরে ধান পেয়েছি।

মাঠ দিবসের অনুষ্ঠান শেষে বিনা মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলামসহ সকলে ধান কেটে ধান কাটার শুভ সূচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়