Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় দুটি হত্যা মামলায় সাবেক এসপি, আ.লীগ নেতা ও সাংবাদিকসহ আসামি ৭৮ জন

সাতক্ষীরায় দুটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা আমলী আদালত ১ এ মামলা দুটি দায়ের হয়েছে। পৃথক এই দুটি হত্যা মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরকে। এছাড়া, এএসপি কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি এনামুল হক, তদন্ত ওসি আমিনুল ইসলাম বিপ্লব, শেখ নাসিরউদ্দিন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
আশাশুনিতে যুবদল নেতার দখলে ব্যবসা, ফিরে পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বকচর গ্রামের শহিদুল ইসলাম সরদার, আব্দুল্লাহ সরদার ও আমানুল্লাহ সরদারের বিরুদ্ধে দোকানের মালামাল ও নগদ টাকা লুট পূর্বক দোকানঘর জবরদখল, মারপিট ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একই ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের মোঃ এবাদুল গাজীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (এনছান) এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মাড়িয়ালা সেটবাজারের এনছান গার্মেন্টস এন্ডবিস্তারিত পড়ুন
শার্শার নবাগত ইউএনও’র সাথে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ

শাহারুল ইসলাম রাজ : শার্শা উপজেলার নবগত নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি এর আগে মেহেরপুর সদর উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সৌজন্য সাক্ষাত, ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করেন।মত বিনিময় সময় শার্শা উপজেলাধীন বাগাআঁচড়া ইউনিয়নের সাত মাইল পশুহাট নিয়ে মতবিনিময় করে পশুহাটটি বাগাআঁচড়া বাজারের বিশিষ্টবিস্তারিত পড়ুন
হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বন্দরের সফল ব্যবসায়ী, অধিক করদাতা ও বিশিষ্ঠ সমাজসেবক নাজমুল আলম মিলন, শ্রমিক নেতা নিজাম উদ্দীন(১৭২২) ও মোঃ হারুণ(১১৫৫)সহ নিরীহ ও নির্দোষ মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ভোমরা শুল্ক স্টেশনের সামনে ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন, ৪টি শ্রমিক ইউনিয়ন ১১৫৫, ১১৫৯, ১৭২২ ও ২২৬৪ এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির হাজার হাজার শ্রমিক ও এলাকাবাসীবিস্তারিত পড়ুন
আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। সভায় এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড বলেন, দীর্ঘদিন আশাশুনিতে এসিল্যান্ড না থাকায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাবেক এমপি হাবিবের সাথে বাজার ব্যবসায়ী সমিতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাজার ব্যবসায়ী সমিতির নব গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ পরিচিতি পর্ব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার রাতে সাবেক এমপির কলারোয়ার বাসভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, কলারোয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে ব্যবসায়ীদের ব্যবসা কর্মকান্ড পরিচালনার পথ সুগম করতে হবে। বাজারে নিয়মিত খোঁজখবর নিতে হবে পণ্যের মূল্য সঠিকভাবে নেওয়াবিস্তারিত পড়ুন
আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন ৪০১ জন

গত ২১ জুলাই দুপুরে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় দাদা মোহাম্মদ তোজাম্মলের সঙ্গে তাঁর চা–দোকানে ছিল দুই বছর তিন মাস বয়সী শিশু তানিয়া। দোকানের সামনে পুলিশের ছোড়া ছররা গুলি লাগে তানিয়ার চোখে। গুলিতে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে শিশুটি। ওই চোখ দিয়ে সে এখন শুধু এক ফুটের মধ্যে হাতের নড়াচড়া বুঝতে পারে। সম্প্রতি তানিয়ার দাদা চা-দোকানি মোহাম্মদ তোজাম্মল সংবাদমাধ্যমে জানান, চোখে গুলি লাগার পর অনেক জায়গায় গিয়ে চিকিৎসা করিয়েও তানিয়ার বাঁ চোখের দৃষ্টিবিস্তারিত পড়ুন
দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে আগ্রহী মাদ্রসা শিক্ষার্থীরা : ধর্ম উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজা আয়োজনে কোথাও কোনো বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এবারের পূজার নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার টহল থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে পূজার আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এসময় পূজা কমিটি চাইলে মাদ্রাসা ছাত্ররা দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী বলে জানানবিস্তারিত পড়ুন
সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে আদেশ করেছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আর যেন না ঘটে, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার কিলিং (সীমান্তে হত্যা) নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। এজন্য এখানে আমি শুধু বলব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে,বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং এর প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চলতি সপ্তাহেই অর্থনৈতিক সংলাপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশটির অর্থনীতিতে সহায়তা করতে চায়। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে সংলাপের বিষয়টি জানিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে দীর্ঘদিনের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার পতন ঘটলে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। তারপর এটিই হতে যাচ্ছে প্রথম কোনো উচ্চপর্যায়ের অর্থনৈতিক সংলাপ। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এ সংলাপ হওয়ারবিস্তারিত পড়ুন

