রাজগঞ্জে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু


হেলাল উদ্দিন : অসাবধানতাবশত চুলার আগুনের মধ্যে পড়ে গিয়ে সাড়ে চার বছরের শিশু পুত্র রাজনের করুন মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজন ওই গ্রামের মিলন হোসেনের পুত্র। নিহত রাজনের মামা মনিরুল ও মা পারভীন বলেন- বাড়ির উঠানে বড় চুলায় আমরা ধান সিদ্ধ করছিলাম। এ সময় চুলার পাশের রাজন খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ অসাবধানতাবশত বড় চুলার মধ্যে রাজন পড়ে যায়। এ সময় তার শরীর দগ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে রাজন মারা যায়।
স্থানীয় বাসিন্দা মো. মফিজুর রহমান এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন


