বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করে তারা। মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তরা বলেন, সহকারী শিক্ষক এনামুল কবীর শিক্ষক শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালিন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম করেছেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইপো পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে ব্যাপকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় ড্রেনসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের প্রত্যাশিত ব্যাপক উৎসাহ মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর শাপলা আবাসিক এলাকায় ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কামরুজ্জামান শিমুল, পৌরসভারবিস্তারিত পড়ুন

১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

দেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। আর আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কেবিস্তারিত পড়ুন

আইএফআইসি ব্যাংক সালমানমুক্ত, পর্ষদ পুনর্গঠন

পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। পুনর্গঠিত পর্ষদে নেতৃত্বে দেবেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মেহমুদ হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যাবিস্তারিত পড়ুন

সচিবদের কাছ থেকে এক পাতার পরিকল্পনা চাইলেন প্রধান উপদেষ্টা

জনস্বার্থকে সামনে রেখে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার পরিচালনার নির্দেশ দিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য মন্ত্রণালয়গুলোর সচিবদের নিজ পরিকল্পনা এক পাতার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে বলেন তিনি। সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত সচিব সভায় সরকারের সচিবদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক সচিবের সঙ্গে কথা বলে এ সব তথ্যবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের নলতা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক মো: রনি শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো:বিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোস্টে ভারতগামী ৮ পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৮ জন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বেনাপোল চেকপোস্ট মহাসড়কের পাশে একটি মার্কেটের গলি থেকে দুইজনের ১৩ হাজার টাকা উদ্ধার করে দিয়েছেন স্থানীয় বিজিবি, বন্দর ও বাজার কমিটি। বাকী ব্যক্তিদের খোয়া যাওয়া টাকা নিয়ে ছিনতাইকারী লাপাত্তা হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। জানা যায়, ভারত গমনের প্রধান ফটক বেনাপোল চেকপোষ্ট। এই পথে প্রতিদিনি ৫ থেকেবিস্তারিত পড়ুন

চাঁদাবাজদের বিরুদ্ধে রাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী শান্তা এন্টারপ্রাইজের মালিক মিনা পারভীন। সোমবার বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান- আমার স্বামী মোঃ বাবর আলী বাবু উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির দীর্ঘদিনের সভাপতি। আমি একজন দেশ এবং দেশের বাইরে থেকে পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোতা ও ব্যবসায়ী। আমি রাজগঞ্জ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলাম। চাঁদাবাজদের ধারাবাহিক অত্যাচারে আমি আজ স্বর্বশান্তবিস্তারিত পড়ুন

শ্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসানের যোগদান

আবু সাঈদ : সাতক্ষীরার শ্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসান এর যোগদান, তিনি ইতিপূর্বে সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন। সম্প্রতি বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি বা যোগদান কোরান পুলিশের উদ্ধাতন কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় সাবেক কোর্ট ইন্সপেক্টর মেহেদী হাসানকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি ইতিপূর্বে কোট ইন্সপেক্টর হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চৌকস পুলিশ অফিসার হিসাবে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করেন।বিস্তারিত পড়ুন