শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ সীমান্তে বেড়েছে বিএসএফ, নিরাপত্তা জোরদার ভারতের

বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের ৮ সীমান্তবর্তী জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ বিষয়ে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেছেন, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর -এই আট জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারত-বাংলাদেশের সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, উত্তরবঙ্গের এই ৮ জেলায় রয়েছে ১ হাজার ৯৩৭ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। থার্মাল ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হয়েছে বায়োমেট্রিক লক সিস্টেম।

এছাড়া তিনি আরও জানিয়েছেন, সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে। খুব দ্রুতই কাঁটাতার লাগানোর কাজ শুরু হবে।

বিএসএফ’র তথ্য মতে, উত্তরবঙ্গের আট জেলার ভারত – বাংলাদেশ সীমান্তের ১০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই।

বাহিনীর তথ্য মতে, ২০২৩ সালে উত্তরবঙ্গের ৮ জেলার সীমান্ত থেকে মোট ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল বিএসএফ। আর চলতি বছর ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনজন রোহিঙ্গাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এমন আবহে বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। সম্ভবত ১০ ডিসেম্বর ঢাকায়, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর