Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দেবহাটা প্রতিনিধি : আগামী ২১ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দেবহাটায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তারই লক্ষে বৃহস্পতিবার (২ মে) সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রতিক বরাদ্দ প্রদান করেন। এতে দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিক পেয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা

নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড তাপদাহে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পোল্ট্রি খামারীরা পড়েছেন মহা বিপদে। প্রতিটি পোল্ট্রি খামারে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ টি মুরগী হিট ষ্ট্রোকে মারা যাচ্ছে। এর ফলে চলতি মৌসূমে কলারোয়ার পোল্ট্রি খামারীদের ব্যাপক লোকসানে পড়ার সম্ভবনা রয়েছে। কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী জানান,কলারোয়া উপজেলাতে প্রায় ১২শ’ এর মত পোল্ট্রি ও লেয়ার মুরগীর খামার রয়েছে। এর মধ্যে দেশী জাতের মৃুরগীর সংখ্যা প্রায় ২ লক্ষ ১০ হাজার,বিস্তারিত পড়ুন
প্রচন্ড গরমে রাজগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু

হেলাল উদ্দিন, মণিরামপুর : প্রচন্ড গরমে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজগঞ্জ-যশোর সড়কের রোহিতা বাজার এলাকায় বাসের ভিতর এঘটনা ঘটেছে। নিহত আব্দুর রহমানের বাড়ি উপজেলার চাকলা গ্রামে। সংবাদ পেয়ে নিহতর স্বজনেরা মরাদেহটি বাড়িতে নিয়ে আসেন। জানাগেছে- নিহত আব্দুর রহমান ও তার স্ত্রী সকালে যশোরে চক্ষু ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাজগঞ্জ-পুলেরহাট যশোরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শরিফুল ইসলাম রকি (১৯) নামের এক তরুণ নিহত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দিবারাত পৌনে ১২টার দিকে যশোর-চুকনগর সড়কের আটমাইল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রঙিন কংক্রিটের পিলারে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত তরুণ রকি উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়ার গ্রামের রবিউল ইসলামের ছেলে। নিহতের মামা আব্দুল কুদ্দুস বলেন- রকি নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। শনিবার রাত ১১টার দিকে আটমাইল মোড় থেকে খালাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন
ক্রীড়াবিদ শামছুর রহমানের মৃত্যুতে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি : ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রাক্তন ফুটবলার মো. শামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। রবিবার (২৮ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডিবিবিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটিতে সপ্তাহ ব্যাপী “বিজনেজ ফেস্টিভাল”র উদ্বোধন

ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহ ব্যাপী “বিজনেস ফেস্টিভাল”এর আয়োজন করে। উক্ত বিজনেস ফেস্টিভাল-এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব খসরু চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিববিস্তারিত পড়ুন
তালায় অপরিপক্ক আম জব্দ ॥ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালায় ১৫০০ কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে শনিবার রাতে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন। জানা গেছে, তালা উপজেলা ইসলামকাটি এলাকা থেকে শনিবার বিকালে বাবু নামে এক ব্যবসায়ীর অপরিপক্ক আম জব্দ করে পুলিশ। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে রাইটু গ্রো প্রোজেক্ট এবং সুশীলনের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্যবিস্তারিত পড়ুন
নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প। অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের মৃৎশিল্প। তবে ভিন্ন চিত্র নড়াইলের ১৫টি গ্রামে। প্রতিকূলতার মাঝেও এসব গ্রামে পাঁচ শতাধিক মৃৎশিল্প পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার কুমারদের তৈরি মাটির পাত্র সরবরাহ হচ্ছে যশোর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্থানীয় মৃৎশিল্পীরা জানান, গ্রামে একসময়বিস্তারিত পড়ুন
নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা। বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা সারাদেশের মতো গত কয়েকদিন ধরে গ্রীষ্মের দাবদাহে অতীষ্ট নড়াইল জেলার মানুষের জনজীবন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লহর সন্তুষ্টি অর্জনে লোহাগড়া উপজেলায় দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন হাজারো মুসল্লি। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয়রাবিস্তারিত পড়ুন

