Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় সনাতন পদ্ধতির দাঁড়িপাল্লায় মাছ বিক্রি করে ঠকছেন চাষিরা

দেবহাটা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিম এলাকার মাছ বিক্রির আড়ৎ বা সেডগুলোতে মাছ ক্রয়-বিক্রয় করা হয় পুরাতন পদ্ধতির হাত দাঁড়িপাল্লায়। আধুুনিক সময়ে সবক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগলেও এই সেক্টরের দেবহাটার মৎস্য সেডগুলোতে আনা হয়নি পরিবর্তন। কারণ এই মাছ ক্রয়ে রয়েছে ব্যাপক প্রতারণা। মাছ চাষিদের ওজনে কম দিতে এই সনাতন পদ্ধতির হাত দাঁড়িপাল্লায় মাছ বিক্রিতে ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ বহুদিনের। তাছাড়া ব্যবসায়ীদের বিশেষ কৌশলে মাছের ওজনে কম দিয়ে চাষিদের ঠকিয়ে মোটা অংকের টাকা আয় করাইবিস্তারিত পড়ুন
কোটা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে এ সহায়তা দেন তিনি। সকালে গণভবনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ ৩৪ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ছবি: সংগৃহীতবিস্তারিত পড়ুন
সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (২৮ জুলাই) দেওয়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে গত ২০ জুলাই ভোর হতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীরবিস্তারিত পড়ুন
ব্যাংক সঞ্চয় ভাঙছে শিক্ষার্থীরাও

উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আর্থিক খাতের এই সূচক কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এতে ব্যাংকে গচ্ছিত সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে সাধারণ মানুষের। সব খরচের পাশাপাশি বেড়েছে শিক্ষা ব্যয়ও। এ কারণে পরিবারকে সাহায্য করতে নিজেদের ব্যাংক আমানত ভাঙতে শুরু করেছে শিক্ষার্থীরা। এর প্রভাবে চলতি বছরের মে মাসেও কমেছে স্কুলপড়ুয়াদের ব্যাংক হিসাবে জমানো টাকার অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী,বিস্তারিত পড়ুন
‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল : কাদের

কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের (বিএনপি) নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক (তারেক রহমান)…গণ–অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো। এইবিস্তারিত পড়ুন
একযোগে পুলিশের ৫৫ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় ধরনের রদবদল হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটিতে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে। এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থেবিস্তারিত পড়ুন
ফের রিমান্ডে রিজভী, নুর ও পরোয়ার

মেট্রোরেলে আগুনের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন—বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, এমএ সালামদ, কাজী সায়েদুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শহিদ জায়েদার ২৬তম শাহাদাত বার্ষিকী ও স্মরণসভা

হাবিবুর রহমান সোহাগ : সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের শহিদ জায়েদার ২৬তম শাহাদাত বার্ষিকী এবং প্রয়াত নেতাদের স্মরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই)বেলা ১১টায় সাতক্ষীরা বিসিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি মোঃ কওছার আলী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) মাননীয় সংসদ সদস্য মোঃ ফিরোজ আহমেদ স্বপন,বিস্তারিত পড়ুন
মনিরামপুরে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নির্যাতনের ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে ধর্ষণকারীরা। দাবিকৃত অর্থ না পেয়ে ইন্টারনেটে ছেড়ে দিলে মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে পুলিশের দারস্থ হন। এ ঘটনায় গত শুক্রবার (২৬ জুলাই) মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাৎক্ষণিক ঘটনায় সম্পৃক্ততারবিস্তারিত পড়ুন

