মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভা

তালা প্রতিনিধি : শনিবার (২৯ জুন) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভা উপলক্ষ্যে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক সূর্য্য পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। শিক্ষক চামেলী রানী করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে বাঁকাল পূর্বপাড়ায় ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে বাঁকাল পূর্বপাড়া এলাকায় ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও পৌরসভার এস ও সাগর দেবনাথ প্রমুখ। সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে বাঁকাল পূর্বপাড়ায়বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দলের ‘প্লাটিনাম জয়ন্তী’ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। ভারতের সঙ্গে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কিছু সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

অবশেষে চালু দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

দুই মাস ৮ দিন পর অবশেষে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৫) চালু হয়েছে। গত ১৯ এপ্রিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দীর্ঘসময়ের মধ্যে ক্যাবলটির মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো চালু করা হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান এ তথ্য জানান। বিএসসিপিএলসি জানায়, গত ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসিরবিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধার হারানো ব্যাগ ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

ঢাকায় এসে মেয়ের বাসায় যাওয়ার পথে গত বৃহস্পতিবার নিজের সঙ্গে থাকা ব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে ফেলেছিলেন বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন। পরে সেই ব্যাগ ট্রাফিকের এক সদস্য পেয়ে তা ফিরিয়ে দিয়েছে। মতিঝিল ট্রাফিক বিভাগ জানিয়েছে, মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোনের কমলাপুর রেল স্টেশন ইন্টারসেকশনে প্রতিদিনের মতো সার্জেন্ট মনির হোসেন তার সহকর্মীদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাত সোয়া ৯টার দিকে তারা রাস্তায় একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি যাচাই করে এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক কাগজপত্রসহবিস্তারিত পড়ুন

বে-টার্মিনাল প্রকল্পে ৭ হাজার ৬০৫ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমানোর লক্ষ্যে বন্দরের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পে সহায়তা করতে ৬৫ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৬০৫ কোটি টাকা। গভীর সমুদ্রবন্দর উন্নয়নের অংশ হিসেবে বে-টার্মিনাল নির্মাণের ফলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উল্লেখযোগ্য উন্নতি হবে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরসে এ সহায়তার অনুমোদন দেয়া হয়। শনিবার (২৯ জুন) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানোবিস্তারিত পড়ুন

রোববার সংসদে পাস হচ্ছে নতুন অর্থবছরের বাজেট

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে। আজ অর্থ বিল উত্থাপন করাসহ পাস হওয়ার কথা রয়েছে। এছাড়া রোববার (৩০ জুন) পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। নতুন বাজেট সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে। সংসদ ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে ছোট দু-একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই। প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের আমদানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কয়লা ও পৌরসভা ফাইনালে

কলারোয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ্ব -১৭) কয়লা ও কলারোয়া পৌরসভা ফাইনালে উন্নীত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে আয়োজিত টুর্নামেন্টে দুই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে কর্নার কিক থেকে গোল করে কয়লা ইউনিয়ন এগিয়ে যায়। আরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

হেলাল উদ্দিন, মনিরামপুর : মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলামের নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) মনিরামপুর উপজেলার খড়িঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা এবং আড়াই টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ২৫৮জন নারী-পুরুষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মাঝে ফ্রি ওষুধও বিতরণ করা হয়। এবিস্তারিত পড়ুন

তালায় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি ॥ তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে শুক্রবার (২৮ জুন) বিকালে বিদে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন