Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শার বাগআঁচড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শার বাগআঁচড়ায় যথাযোগ্য মর্যাদায় বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডেরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২১ফেব্রুয়ারী ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। বাগআঁচড়া বাজার গুরুত্বপূর্ণ সড়ক পরিদক্ষিণ শেষে বুধবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে শোকর্যালী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের মখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬ টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর পট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)। জানা যায়- সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে আসছিলেন। বাসুদেবপুর পট্টি এলাকায় পৌছুলেবিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া বাজারে ব্যবসায়ীদের মাঝে পতাকা বিতরণ

সুমন হোসেন : কলারোয়ার গয়ড়া বাজারে ব্যবসায়ীদের মাঝে পতাকা বিতরণ করেছে চন্দনপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যার পর বাজারের সকল ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে লাল সবুজের জাতীয় পতাকা বিতরণ করা হয়। পতাকা বিতরণকালে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জুয়েল গাজী, মোহাম্মদ কবির গাজী সহ ছাত্রলীগের মোঃ মাসুদ রানা, মোহাম্মদ আল আমিন মাহমুদ, মোহাম্মদ আরজু, জাহিদ হাসান, সাগর হোসেন সহ ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ফিংড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক প্রদর্শন

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্ল্যাহপুর উত্তর পাড়া কমিউনিটিতে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে পথনাটক প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সকাল ১১.০০ টায় ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্ল্যাহপুর উত্তর পাড়া কমিউনিটিতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহ উপর সচেতনতামূলক পথনাটক “জবার বাল্যবিয়ে” প্রদর্শন করা হয়। পথনাটকে সমাজে আমাদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সে সম্পর্কে জনগণের মাঝে ম্যাসেজ দেওয়া হয়।বিস্তারিত পড়ুন
মনিরামপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ দুই কাউন্সিলরের বিরুদ্ধে

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবুবকর মারপিটের শিকার হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মনিরামপুর বাজারের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত আবুবকর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এসআই আবু বকরের অভিযোগ, পৌরসভার দুই কাউন্সিলর বাবুল আকতার ওরফে পাগলা বাবুল ও আদম আলী দলবল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিরামপুর বাজারের নিউ শাড়ি প্যালেসের মালিক মোশারেফ হোসেনের কাপড়ের দোকানে হামলা ও লুটপাট করছেন এমন খবরবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত এমপি আশু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু কে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ঝাঁউডাঙা ইউনিয়ন আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে ঝাঁউডাঙা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় পার্টি ও ঝাঁউডাঙা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ফুল ক্রেস্ট আর সর্ব স্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মোঃ আশরাফুজ্জামান আশু। এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অনুমোদনহীন অবৈধ ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) :সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার অনুমোদন বিহীন ৩ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা আদায়কৃত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো নলতার ডাঃ অনন্যা ওরফে মাসুম পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৫০ হাজার টাকা, আব্দুল বারীর নলতা আহছানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকবিস্তারিত পড়ুন
জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে স্টেক হোল্ডারদের সাথে অবহিতকরণ সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের কমিউনিটিতে জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে স্টেক হোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ শে ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিট থেকে ১.২০ মিনিট পর্যন্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ইউপি সচিব শরিফুল ইসলাম, ইউপি সদস্য মোছা. সলুদা বেগম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের কোরাইশী ফুড পার্কের সেমিনার কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছী’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি আজ চাকুরী করছি। একদিন নির্দিষ্ট সময়ে আবসরে যাবো এবংবিস্তারিত পড়ুন
ব্লাড ক্যানসার কেন হয়? ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু?

শরীরে অনেক ধরনের ক্যানসার হতে পারে। সলিড ক্যানসার (ব্রেইন, লাং, ব্রেস্ট, পাকস্থলী, কোলন, লিভার, কিডনি, জরায়ু, ওভারি, প্রস্টেট ক্যানসার ইত্যাদি)। ব্লাড ক্যানসার (লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়েলোমা ইত্যাদি)। ব্লাড ক্যানসার লোহিত রক্তকণিকা থেকে হয়। এই রোগ যে কোনো বয়সে হতে পারে। এটা সাধারণত শিশুদের বেশি হয়ে থাকে। ব্লাড ক্যানসার বা রক্তের ক্যানসার নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত। সময়ের সঙ্গে এ ধরনের রোগের চিকিৎসা পদ্ধতি পাল্টেছে, অনেক উন্নতিও লাভ করেছে। ব্লাড ক্যানসার কিবিস্তারিত পড়ুন

