Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার চান্দুড়িয়ায় এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৭ নং চন্দনপুর ইউনিয়নে ১ ও ২ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার( ২২ ফেব্রুয়ারী) বেলা ২ টার দিকে কে,সি,জি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিপির জন্মদিন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বিপি) এর জন্মদিন ও বিপি দিবস ২০২৪ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ স্কাউট ভবন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কর্যালয়ে সদর উপজেলা স্কাউটের সভাপতি মোঃ শাহজাহান আলী কমিশনার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সম্পাদক আবুল বাশার পল্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুনলা অঞ্চল উপ কমিশনার ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা সদর উপজেলার সম্পাদক মনোরঞ্জনবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশের জন্য অনুপ্রেরণা জাপানের প্রযুক্তিখাত’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাপানের প্রযুক্তিখাত বাংলাদেশের জন্য অনুপ্রেরণা। স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করবে জাপান। বৃহস্পতিবার জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এসব কথা বলেন পলক। সাক্ষাতের সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি আলোচনা করেন। বিশেষ করে, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের বিভিন্ন দিক নিয়েবিস্তারিত পড়ুন
সৌদি আরবকে ৬০০ একর জমি দিচ্ছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চেয়েছে সৌদি আরব। সেই জমি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রামের মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ৬০০ একর জমি দেওয়ার বিষয় নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘সৌদি আরবকে ৩০০ একর জমি মীরসরাই ইকোনোমিক জোনে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরও ৩০০ একর তারা চায়। মোট ৬০০ একর সেখানে দেওয়ার জন্য আমরা আলাপ-আলোচনা করেছি, যাতেবিস্তারিত পড়ুন
রোজার আগে সরকারি চিনির দামে বড় লাফ

রমজান মাসের আগেই কেজিতে ২০ টাকা বাড়িয়ে প্রতিকেজি সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা দাম ১৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহম্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএফআইসি। এতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন। এখন থেকে করপোরেশনের ৫০বিস্তারিত পড়ুন
রমজানে ১০ হাজার পণ্যের দাম কমছে আমিরাতে

রমজান উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান শারজাহ সমবায় সমিতি। এর সিংহভাগ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এর মধ্যে ভোজ্যতেল, চাল ও আটার মতো পণ্যের মূল্য ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা রমজান উপলক্ষে ৩ কোটি ৫০ লাখ দিরহাম বরাদ্দ করেছে। একইসঙ্গে ১০ হাজার পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাপ্তাহিক অফারের অংশ হিসেবে এরবিস্তারিত পড়ুন
রোজার আগেই ডালে বাড়তি দাম, চিন্তিত ক্রেতা

চাল, তেলসহ বেশিরভাগ নিত্যপণ্যের চড়া দামে হিশেহারা ভোক্তারা। তার ওপর নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডালের বাড়তি দাম। সরকারি হিসেবেই গত বছরের একই সময়ের চেয়ে বর্তমানে মুগ ডালের দাম বেড়েছে ৩৫ ভাগ। একই চিত্র অন্য ডালের ক্ষেত্রেও। এমন পরিস্থিতে রোজায় বাজার নিয়ে শঙ্কায় ক্রেতারা। আর কিছুদিন পরই পবিত্র মাহে রমজান। রোজা আসলেই চাহিদা বাড়ে ছোলা, মুগ, মশুরসহ নানা ডালের। কিন্তু এরই মধ্যে ডালের বাজার উর্ধ্বমুখী। সামনে আরও বাড়ার আশঙ্কা। দেশে মাসে গড়েবিস্তারিত পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন ১৪৫৪ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ৭৪ শতাংশ জামানত হারিয়েছেন। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য তথ্য জানা গেছে। এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী। ২৭টি দল ও স্বতন্ত্র মিলে মোট জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। অর্থাৎ ৭৩ দশমিক ৮৪ বা প্রায় ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থীকেবিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী এমপি সেঁজুতিকে আ’লীগ নেতা সরদার নজরুল ইসলামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের অগ্নিঝরা রাজপথে কন্যা দৈনিক পত্রদুত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাবসা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রত্যাশী প্রার্থী সরদার নজরুল ইসলামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন
নড়াইলে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে কুড়ির ডোপ মাঠে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ। নড়াইলে লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন নড়াইলবাসী। বুধবার (২১ ফেব্রুয়ারি) সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের স্মরণে প্রজ্জ্বলন করা হয় লাখো প্রদীপ। সেই সঙ্গে ওড়ানো হয় রঙিন ফানুস। এ সময় বেজে ওঠে ভাষা আন্দোলনের গানসহ দেশাত্মবোধক গান। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্নবিস্তারিত পড়ুন

