Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে কলেজ পাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করা হয়। ১৬ দলের ক্রিকেট খেলা গত শনিবার সকালে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ৯০ যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন, ৯০ যশোর -৬ কেশবপুরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সমাজসেবা অফিস থেকে ফ্রি সেবা পাচ্ছে ২৫২৪৩ ব্যক্তি

জুলফিকার আলী : কলারোয়ায় ভালোবাসা দিয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এই উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধিতা সনাক্তকরণবিস্তারিত পড়ুন
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সবুজ কাজী (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মোঃ সবুজ কাজী (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ধানাইড় গ্রামের মোঃ টিটন কাজীর ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নড়াইল সদর থানাধীন চণ্ডীবরপুর ইউনিয়নের আলীগঞ্জ ফেদী গ্রামের লিয়াকত আলীর বাগানের মধ্য থেকে তাকে আটক করা হয়।বিস্তারিত পড়ুন
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৬

দেশে গত জানুয়ারিতে ৫২১টি সড়ক দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) এক হাজার ১৫৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭১ জনসহ সারাদেশে তিন হাজার ৩৭৪ জন যাত্রী ও পথচারী সড়কবিস্তারিত পড়ুন
রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার জনস্বার্থে আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়েছে। রিটে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় এবং রমজানের প্রথম ১৫ দিনবিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী আসনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবকটি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ৫০ জন নারী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের জোটগতভাবে মনোনয়নপত্র পেয়েছি ৪৮টি। একইসাথে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি দুটি। আজকেবিস্তারিত পড়ুন
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইমরানের পিটিআই

নির্বাচনের এতদিন পরও পাকিস্তানে কোনো দল সরকার গঠন করতে পারেনি। এরই মধ্যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালতে এই সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে পিটিআই। পিটিশনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১৮০টি আসনে জয়ী হয়েছে পিটিআই। কিন্তু কারচুপি ও কারসাজির মাধ্যমে মাত্র ৯২টি আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে। দলটিকেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী মনে করেন আমি দেশের সেরা চোর : ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার মনে হয়, প্রধানমন্ত্রী মনে করেন- আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী, সেরা চোর। আমাকে বলেন আমি সুদখোর, ঘুষখোর। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন তিনি। কর ফাঁকি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘আমার টাকা আমি রোজগার করি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমি মালিক হব না৷ যেহেতু আমি মালিক হব না, তাই আমিবিস্তারিত পড়ুন
অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রমজান উপলক্ষে যারা অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধুবাগে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা নিত্যপণ্য মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অনুযায়ী কাজ করছে। রাজনৈতিক এক প্রশ্নেরবিস্তারিত পড়ুন
গণতন্ত্র আছে বলেই দেশে আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও প্রশাসন একটি দেশের উন্নয়নে ভূমিকা রাখে। ন্যায়বিচার প্রাপ্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সাউথ এশিয়ান কনস্টিটিউশনাল কোর্টস ইন দা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি : লেসন ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসেবিস্তারিত পড়ুন

