সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় থানা ঘেরাওর চেষ্টা কোটা আন্দোলনকারীদের, পুলিশের লাঠিচার্জ

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনরতরা জেলা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করেছে। এতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্যসহ আন্দোলনকারীদের অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫ জনকে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই শাহানুর হোসন ও কনস্টেবল নাদিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনরতরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ও চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সদর থানা সংলগ্ন শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জনকে আটক করা হয়।

আন্দোলনকারীদের অনেকেই জানান, পুলিশ তাদের কখনই অসহায়তা করেনি। মিছিলটি যখন পাকাপোল হয়ে নারকেলতলার দিকে চলে যাবে, ঠিক তখনই কয়েকজনের কথা মতো মিছিলটি সদর থানার দিকে যায়। তখনও পরিস্থিতি ভালো ছিল। মিছিল থেকে হঠাৎ থানা ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশের কাছে অনুমতি নিয়েই আন্দোলনকারীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নেন।

কোটা আন্দোলনের সাতক্ষীরার সমন্বয়কারী ইমরান হোসেন জানান, বুধবার (১৭ জুলাই) রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। মূলত তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় যাওয়া হয়েছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ইসলাম জানান, আন্দোলনকারীদের ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, কোটা আন্দোলনের নামে সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয় দলটির নেতা-কর্মীরা। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়রা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু ও ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন