শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভার উন্নয়নকল্পে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উন্মুক্ত বাজেট পেশ করেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু । প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, পৌরসভার উন্নয়নে যেমন মেয়রের ভূমিকা রয়েছে তেমনি এইটা রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব রয়েছে। এইজন্য তিনি সকলের উদ্দেশ্যে পৌরসভার সময়মত পৌর কর, পানির বিল এবং ট্রেড লাইসেন্স নবায়ন করার উপর গুরুত্ব আরোপ করেন। কলারোয়া পৌরসভার নানা অবকাঠামো, রাস্তা, শিক্ষা, খেলাধুলা ও ড্রেনেজ ব্যবস্থা সহ সকল প্রকার উন্নয়নের লক্ষ্যে বাজেট বক্তৃতায় পৌর মেয়র পৌরসভার উন্নয়নে উন্নয়ন খাতে ২২ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ১৫৪ টাকা ও রাজস্ব খাতে ছয় কোটি ৩৮ লক্ষ ৯২ হাজার ৪০৮ টাকা। তিনি মোট ২৮ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার পাঁচশত ৬২ টাকার বাজেট পেশ করেন। এই বাজেট বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাজেটের উপর বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম জাকির হোসেন, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সন্তোষ কুমার পাল, সিটিসিআরপি প্রজেক্ট কনসালটেন্ট মোহাম্মদ বজলুর রহমান, পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, আলফাজ উদ্দিন প্রমুখ।

উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া পৌরসভার কর নির্ধারক মোহাম্মদ নাজমুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত