Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিভিন্ন দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কতটা কার্যকর?

সম্প্রতি মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি বক্তব্য ঘিরে বিষয়টি নতুন করে চর্চায় এসেছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যারা বাধা দেবে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেবে না। আমেরিকার এই ভিসা নীতি ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গন সরগরম। আওয়ামী লীগ এবং বিএনপি দেখাতে চাইছে নতুন ভিসা নীতি কারণে তাদের প্রতিপক্ষ চাপে পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে আফ্রিকার কয়েকটিবিস্তারিত পড়ুন
দেশে আবারও চালু হচ্ছে করোনা টিকা কার্যক্রম

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সারাদেশে আবারও শুরু হচ্ছে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজের কার্যক্রম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩১ মে) থেকে দেওয়া হবে ফাইজারের ভ্যারিয়েন্ট কনটেইনিং টিকা। মঙ্গলবার (৩০ মে) কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন (ভিসিভি) কার্যক্রম সংক্রান্ত দিকনির্দেশনা বাস্তবায়ন প্রসঙ্গে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয়, কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ড্যাকসিন কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল

বিশ্বায়নের এ যুগে স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মানুষের মনুষ্যত্ব ও মানবিকতা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমান সরকারের সফলতার ধারা অব্যাহত রেখে সবাই মিলে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে হবেও জানান তিনি। ড. হাছান বলেছেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হয়ে গেলেও বাংলাদেশ এগিয়ে গেছে। ২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবিলায়ও বর্তমান সরকারের সফলতা বিশ্বব্যাপী। মঙ্গলবার (৩০ মে)বিস্তারিত পড়ুন
২৪ ঘন্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪ জন। চলতি বছর এটিই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য। এর আগে গত ২৭ মে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (৩০ মে) ৮৪ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চন্দনপুর ইউপি’তে আইন শৃংখলা কমিটির মাসিক সভা
কলারোয়ায় ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোছাঃ গফুরুন নেছা, চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলা-উদ্দীন, হিজলদী বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আফজাল হোসেন খাঁন, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন
দেবহাটার নওয়াপাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট অধিবেশন

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় গাজীরহাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে সকাল ১০ টায় (নায়েম ঢাকা’র) শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে শহরের পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা,সদর উপজেলাবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে ৩ ছাত্রী আহত

যশোরের মণিরামপুর উপজেলার টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দোতলার শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে তিন ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির পাঠদান চলার সময় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত তিন ছাত্রী হলো- ষষ্ঠ শ্রেণির পূর্ণা দাস, সোনালী আক্তার ও জান্নাতুল ফেরদৌস। এদিকে ছাদের পলেস্তারা ধসে পড়ায় বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।বিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে এস.এম.সি’র সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণ শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন, বাল্যবিবাহ, মাদক, শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ নানাবিধ স্কুল কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অভিভাবক সমাবেশ বক্তব্য দেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় দিনব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪মে) সকালে উপজেলা সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় নতুন কারিকুলাম-২০২৩ এর বিস্তরণ বিষয়ে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

