Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির আলোচনা সভা

আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল সাতক্ষীরা শহরের আসমানী স্কুল রোড কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ গোলাম রসুল রাসেল। আলোচনা সভায় আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন
ড. ইউনূসের প্ররোচনায় আমেরিকা স্যাংশন দিয়েছে : শিক্ষা উপমন্ত্রী

ড. ইউনূসের প্ররোচনায় আমেরিকা স্যাংশনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ‘কিছু নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকে ঘায়েল করতে ইউনূস তার প্রিয় হিলারি ক্লিনটনের মাধ্যমে এই কাজটি করছেন। নোবেলে শান্তি পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকা রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সাথে গাঁট বেঁধেছেন ড. মোহাম্মদ ইউনূস।’ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
বিভিন্ন দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কতটা কার্যকর?

সম্প্রতি মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি বক্তব্য ঘিরে বিষয়টি নতুন করে চর্চায় এসেছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যারা বাধা দেবে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেবে না। আমেরিকার এই ভিসা নীতি ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গন সরগরম। আওয়ামী লীগ এবং বিএনপি দেখাতে চাইছে নতুন ভিসা নীতি কারণে তাদের প্রতিপক্ষ চাপে পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে আফ্রিকার কয়েকটিবিস্তারিত পড়ুন
দেশে আবারও চালু হচ্ছে করোনা টিকা কার্যক্রম

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সারাদেশে আবারও শুরু হচ্ছে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজের কার্যক্রম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩১ মে) থেকে দেওয়া হবে ফাইজারের ভ্যারিয়েন্ট কনটেইনিং টিকা। মঙ্গলবার (৩০ মে) কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন (ভিসিভি) কার্যক্রম সংক্রান্ত দিকনির্দেশনা বাস্তবায়ন প্রসঙ্গে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয়, কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ড্যাকসিন কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল

বিশ্বায়নের এ যুগে স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মানুষের মনুষ্যত্ব ও মানবিকতা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমান সরকারের সফলতার ধারা অব্যাহত রেখে সবাই মিলে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে হবেও জানান তিনি। ড. হাছান বলেছেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হয়ে গেলেও বাংলাদেশ এগিয়ে গেছে। ২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবিলায়ও বর্তমান সরকারের সফলতা বিশ্বব্যাপী। মঙ্গলবার (৩০ মে)বিস্তারিত পড়ুন
২৪ ঘন্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪ জন। চলতি বছর এটিই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য। এর আগে গত ২৭ মে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (৩০ মে) ৮৪ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চন্দনপুর ইউপি’তে আইন শৃংখলা কমিটির মাসিক সভা
কলারোয়ায় ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোছাঃ গফুরুন নেছা, চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলা-উদ্দীন, হিজলদী বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আফজাল হোসেন খাঁন, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন
দেবহাটার নওয়াপাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট অধিবেশন

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় গাজীরহাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে সকাল ১০ টায় (নায়েম ঢাকা’র) শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে শহরের পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা,সদর উপজেলাবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে ৩ ছাত্রী আহত

যশোরের মণিরামপুর উপজেলার টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দোতলার শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে তিন ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির পাঠদান চলার সময় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত তিন ছাত্রী হলো- ষষ্ঠ শ্রেণির পূর্ণা দাস, সোনালী আক্তার ও জান্নাতুল ফেরদৌস। এদিকে ছাদের পলেস্তারা ধসে পড়ায় বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

