বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নূরে আলম সিদ্দিকী আর নেই

স্বাধীনতার অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর চার খলিফার জ্যেষ্ঠ খ্যাত ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আর নেই। তিনি ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। বুধবার (২৯ মার্চ) ভোর ৪টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেনবিস্তারিত পড়ুন

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের দুটি এলাকার ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এ দুটি এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়োবিস্তারিত পড়ুন

দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্কে যুক্তরাষ্ট্র গর্বিত জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে দেয়া এক বার্তায় ব্লিংকেন এ আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে বাংলাদেশ অনেক কারণে গর্ব করতে পারে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সুবাদে বাংলাদেশ দ্রুতইবিস্তারিত পড়ুন

এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’ ক্যাম্প

লিওনেল মেসি তার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন। অর্জন আর স্বীকৃতি তার কাছে নতুন কিছু নয়। কিন্তু এবারের স্বীকৃতিটা যেন আরেকটু স্পেশাল। এবার মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি। এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতিবিস্তারিত পড়ুন

এখনো নাগালের বাইরে ব্রয়লার মুরগি

রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। তবে এখনো তা ভোক্তার জন্য সহনীয় হয়নি। যদিও ‘বিগ ফোর’ হিসেবে পরিচিত চারটি প্রতিষ্ঠানকে ডেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলোচনার পর ৩৫-৪০ টাকা কমানোর সিদ্ধান্তে কথা জানিয়েছিল। কিন্তু শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ভোক্তা পর্যায়ে এর প্রভাব তেমন পড়েনি। কেজিতে সর্বোচ্চ ২০ টাকার মতো কমেছে। গত বৃহস্পতিবার ভোক্তা অধিকারের সঙ্গে চার প্রতিষ্ঠানের আলোচনায় পাইকারি পর্যায়ে ১৯০-১৯৫ টাকা কেজিবিস্তারিত পড়ুন

রোজায় তেল-পেঁয়াজসহ যেসব পণ্যের দাম বেড়েছে

পবিত্র মাহে রমজানের শুরুতেই রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল, পেঁয়াজ, জিরা, লবঙ্গ, এলাচ, আলু, হলুদ, আদা, তেজপাতা, ডিম ও খেজুরের দাম বেড়েছে। অন্যদিকে আটা, ময়দা, ছোলা, রসুন, শুকনা মরিচ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এমন তথ্য জানানো হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ে টিসিবির তৈরি করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোজার প্রথমদিন ২৪ মার্চ খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ১ দশমিক ৪৭ শতাংশ। এতে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে গণহত্যা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ, শনিবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মসূচিতেবিস্তারিত পড়ুন

যেসব কারণে রোজা ভাঙে না

রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। মর্যাদাপূর্ণ ইবাদতগুলোরও অন্যতম। রোজাকে মহান আল্লাহ নিজের দিকে সম্বোধিত করেছেন। তিনি বলেন, ‘মানুষের সব আমল তার জন্য; তবে রোজা ছাড়া। কেননা তা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব।’ (সহিহ বুখারি, হাদিস ৫৯২৭) রোজার সময় সতর্ক থাকতে হয়, যেন এমন কিছু প্রকাশ না পায়— যার কারণে রোজা ভেঙে যায়। তবে কিছু কারণ রয়েছে, যেগুলোর কারণে অনেকের মনে হতে পারে— রোজা ভেঙে যায়। অথচ এগুলোর কারণে রোজা ভাঙেবিস্তারিত পড়ুন

সুপেয় পানি পাচ্ছে না বিশ্বের ২৩০ কোটি মানুষ

বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানির অভাবে রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বলে জানিয়েছে বিশ্বব্যাংক। শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নকে হুমকির মুখে ফেলছে পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সংকট। অনিরাপদ পানির প্রভাব ঠেকাতে প্রতিবছর বৈশ্বিক ব্যয় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে খরা ও বন্যাবিস্তারিত পড়ুন

আমি খুশি, আমার সন্তানেরা টিকটক ব্যবহার করতে পারে না : ট্রুডো

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কানাডায় নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না। এ জন্য আমি ভীষণ খুশি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৪ মার্চ) কানাডার অটোয়াতে বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘টিকটককে ঘিরে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের ব্যবহারকারীদের তথ্যবিস্তারিত পড়ুন