রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কতটুকু গরুর মাংস খাওয়া নিরাপদ?

বছর ঘুরে এসেছে পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। কোরবানির ঈদ মানেই টেবিলে গরু আর খাসির মাংসের বাহারি পদের ছড়াছড়ি। গরু বা খাসির মাংসকে রেড মিট বা লাল মাংসও বলা হয়ে থাকে। স্বাস্থ্যের খাতিরে চিকিৎসকের যতই বিধিনিষেধ থাকুক না, চোখের সামনে মাংসের বাহারি পদ দেখলে লোভ সামলানো দায়।

লাল মাংসে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। কিন্তু তাই বলে অতিরিক্ত লাল মাংস খাওয়া একদম অনুচিত। কারণ এতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য-ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগের সমস্যা আছে, তাদের জন্য অতিরিক্ত মাংস খাওয়া তো একদমই উচিত না।

ঈদের সময় এলেই অনেকের মনে প্রশ্ন জাগে- কতটুক লাল মাংস খাওয়া শরীরের জন্য নিরাপদ? বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট ফাতেমা সিদ্দিকী ছন্দা জানান, একজন পূর্ণবয়স্ক এবং সুস্থ মানুষ নিজ শরীরের প্রতি কেজির জন্য ০.৮ থেকে ১ গ্রাম পর্যন্ত প্রোটিন গ্রহণ করতে পারবেন। অর্থাৎ কারোর ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে তিনি খেতে পারবেন ৪৮ থেকে ৬০ গ্রাম পর্যন্ত প্রোটিন। তবে গর্ভাবস্থা, অথবা মাংসপেশি (মাসল) বাড়াতে চাইলে এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

ব্যক্তি-ভেদে ও রোগ অনুযায়ী প্রতিদিন একজন মানুষ দুই থেকে তিন টুকরো মাংস খেতে পারবেন। বিশেষ কোনো রোগ থাকলে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী মাংস খেতে হবে। যেমন কিডনি রোগীর ক্ষেত্রে মাংসের পরিমাণ হতে পারে এক টুকরো। যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের জন্য গরুর মাংস না খাওয়াই ভালো। আবার হৃদরোগ, উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরলের রোগীদের জন্যও গরুর মাংস এড়িয়ে যাওয়া শ্রেয়।

অতিরিক্ত মাংস খাওয়ার ক্ষতিকর দিক

গরুর মাংসে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে। ফলে অতিরিক্ত মাংস খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। গরুর মাংসে থাকা কোলেস্টেরল শিরায় জমে রক্ত চলাচলে বাধা দেয়। এতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

অতিরিক্ত গরুর মাংস খেলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা অ্যালার্জিজনিত জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত গরুর মাংস খেলে ক্যানসারের মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর