Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জামায়াতকে বিএনপির ‘বি টিম’ বললেন কাদের

‘বিএনপি জন্মলগ্ন থেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ঐতিহ্যগতভাবেই জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গোলাম আযমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসেন। বেগম খালেদা জিয়া গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব দেন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি জামায়াতের সঙ্গে একাকার হয়ে সরকার গঠন করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে।’ কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো একবিস্তারিত পড়ুন
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহ সৌদি যুবরাজের

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। বৃহস্পতিবার (২৯ জুন) মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সৌদি যুবরাজ এ আগ্রহের কথা জানান। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহু পক্ষীয় সম্পর্ক বৃদ্ধিকে সর্বোচ্চবিস্তারিত পড়ুন
সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫

ঝালকাঠীর সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামক তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নদীতে নিখোঁজ হয়েছেন আরও কয়েকজন। শনিবার (০১ জুন) দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন কেউ জানাতে পারেনি। দুপুর ২টা ৫ মিনিটে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে বলে জানিয়েছেন স্টেশন অফিসারবিস্তারিত পড়ুন
চামড়া পাচার ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

জয়পুরহাট, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ও আশপাশের সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি। গত বৃহস্পতিবার ঈদের দিন থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত এ নজরদারি করা হবে। এছাড়া টহল জোরদার করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, ‘চামড়া আমাদের দেশের সম্পদ। বাংলাদেশের চেয়ে ভারতে পশুর চামড়ার দাম তুলনামূলক বেশি। এ কারণে ভারতে চামড়াবিস্তারিত পড়ুন
একই স্থানে পরপর ৯টি গাড়ি দুর্ঘটনার শিকার, নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানে পরপর ৯টি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় শনিবার দুপুর ৩টা পর্যন্ত রহিমা (৩৬) নামে এক নারীর মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। বৈরী আবহাওয়া ও রাস্তায় নিম্ন মানের বিটুমিন ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। ভোর সাড়ে ৪টায় প্রথম দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এর কিছুক্ষণ পরপর একই স্থানে সড়ক দুর্ঘটনাবিস্তারিত পড়ুন
কলারোয়ার বড়ালী এক্স-স্টুডেন্টস্ ফোরামের ১ যুগে পদার্পণে বর্ণাঢ্য উৎসব

“স্মৃতির টানে প্রাঙ্গনে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ার বড়ালী এক্স-স্টুডেন্টস্ ফোরাম ১ যুগে পদার্পণ উৎসব বর্ণিল আয়োজন উৎযাপন করেছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৩০ জুন ২০২৩) সোনাবাড়ীয়া ইউনিয়নের বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা নানান অনুষ্ঠানমালা। প্রতি বছরের ন্যায় বড়ালী এক্স-স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে এবারও ছিল পুনর্মিলনী, টি-শার্ট বিতরণ, বর্ণাঢ্য র্যালি, গুণিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। সকালে টি-শার্ট বিতরণ শেষে স্কুল মাঠ থেকে বের করা হয় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন
দুস্থদের মাঝে মাংস বিতরণ
কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে ছাগল কুরবানি দিলেন ফিরোজ আহম্মেদ স্বপন

টানা ২০ বছর যাবৎ কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছাগল কোরবানি দিয়ে আসছেন উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন) সকাল ৯ টায় পশুহাট মোড়স্থ আ’লীগ কার্যালয়ের পার্শ্বে বাজারের উচ্চ মূল্যের দুষ্টি নন্দন উন্নত জাতের খাশি ছাগলটি কুরবানি দেয়া হয়। কুরবানির গোশত( মাংস) এলাকার আ’লীগ দলীয় কর্মী সহ গরীব, দু:স্থ ও এতিমদের মাঝে বিতরণ (বন্টন) করা হয়েছে। কলারোয়া উপজেলা আ’লীগবিস্তারিত পড়ুন
তিস্তার পানি বিপদসীমার নিকটবর্তী, আবারো নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি ওঠানামা করছে। এতে চর এলাকা ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়তে থাকে। শুক্রবার (৩০ জুন) সকাল ৬টায় তিস্তা ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরে সকাল ৯টায় পানি প্রবাহ কিছুটা কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে রেকর্ড করা হয়। পরে দুপুর ১২টায়বিস্তারিত পড়ুন
২০২২ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী জার্মানিতে

আগের যেকোনো সময়ের তুলনায় মোট অভিবাসীর সংখ্যায় রেকর্ড গড়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে জার্মানিতে অভিবাসীদের সংখ্যা অন্য যেকোনো বছরের তুলনায় বেশি ছিল। সংস্থাটি বলছে, গত বছর ২৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক এসেছেন জার্মানিতে। এর মধ্যে ফিরে গেছেন ১২ লাখ, আর রয়ে গেছেন ১৪ লাখ ৭০ হাজার। এত বেশিসংখ্যক বিদেশি আসার প্রধান কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে চিহ্নিত করেছেবিস্তারিত পড়ুন
কাঁচামরিচে আগুন লেগেই আছে, অন্যান্য পন্যের দাম আকাশ ছোঁয়া

ঈদের আগের মতো ঈদের পরের দিনও বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছ। এই অবস্থা চলতে থাকলে সংসার চালানো অসম্ভব হয়ে পরবে বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে আমদানির পরেও কমেনি কাঁচামরিচের দাম। কাঁচা মরিচের আগুন লেগেই আছে। নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও সাধারণের নাগালের বাইরে। শুক্রবার (৩০ জুন) রাজধানীর কারওয়ান বাজার ও স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি দোকানে প্রতি পাল্লা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। অর্থাৎ কেজি প্রতিবিস্তারিত পড়ুন

