রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চামড়া পাচার ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

জয়পুরহাট, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ও আশপাশের সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি। গত বৃহস্পতিবার ঈদের দিন থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত এ নজরদারি করা হবে। এছাড়া টহল জোরদার করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, ‘চামড়া আমাদের দেশের সম্পদ। বাংলাদেশের চেয়ে ভারতে পশুর চামড়ার দাম তুলনামূলক বেশি। এ কারণে ভারতে চামড়া পাচারের সম্ভাবনা থাকে। কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবেই ভারতে পাচার হতে না পারে, সে জন্য জয়পুরহাট-২০ বিজিবি নিয়ন্ত্রণাধীন ৪১ কিলোমিটারের মধ্যে জয়পুরহাট, পাঁচবিবি ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও অরক্ষিত এলাকাসহ সীমান্ত জুড়ে বিশেষ সর্তকতা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে কোরবানির পশুর চামড়া জমায়েত হওয়ার স্থানগুলোতে সাদা পোশাকে নিজস্ব গোয়ন্দো সদস্যরা নজরদারি করছে।’

তিনি আরও বলেন, ঈদকে ঘিরে এবার সীমান্ত দিয়ে দেশে একটিও ভারতীয় গরু আসতে দেওয়া হয়নি। এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিজিবির কঠোর ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রতিটি বিওপি ক্যাম্পে নির্দেশনা দিয়ে বলা হয়েছে সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি ও পর্যবেক্ষণ করার জন্য। যাতে দিনে কিংবা রাতে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হয়। সে জন্য বাড়তি বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি