বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকান্ড, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

যশোরের মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন অগ্নিকাণ্ডে এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা কৃষকলীগের কমিটি অনুমোদন

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলার শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করেছে। ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি ৬ মার্চ অনুমোদন লাভ করে। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত একপত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হয়েছেন মিসেস মাহফুজা সুলতানা রুবী, সহ-সভাপতি সাত জন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, হাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, মোঃ মনজুর হোসেন,বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ. ফ. ম. রুহুল হক। এ সময় বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক ৭ মার্চে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জেলা আ’লীগ, গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলাবিস্তারিত পড়ুন

নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ই মার্চের ভাষণ এবং শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্র শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। এসময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে দিনে দুপুরে চুরি

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলালের ভাড়াটিয়ার ঘর থেকে দিনে দুপুরে ঘরের দরোজা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। এসময় নগদ একলক্ষ টাকা, সাড়ে ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা । সোমবার (৬ মার্চ) সকাল ১০ থেকে ১১ টার মধ্যে যে কোন সময়ে শহরের রেজিস্ট্রি অফিস এলাকায় এঘটনা ঘটে। বাড়ির মালিক ও জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল বলেন, শহরেরবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসার মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান। দুইদিনে এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাযিল স্থরে চার গ্রুপের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাঁকজমকভাবে বিভিন্ন ইভেন্টে খেলাগুলি অনুষ্ঠিত হয়। সোমবার খেলা শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিস্তারিত পড়ুন

কাপা’র শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঐতিহ্যবাহি প্রাচীন কলারোয়া জি কে.এম.কে পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশনের (কাপা) শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কালশী ক্যাফে এন্ড বোর্ড ক্লাবে অনুষ্ঠিত এই ফ্যামিলি ডেতে দিনভর আড্ডা, মহিলাদের পিলো পাস, বাচ্চাদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, র‌্যাফল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিনত হয়। নানা আয়োজনে জামজমকপূর্ণ এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্কুলের তিনজন প্রাক্তন শিক্ষক ও ‘কাপা’র পাঁচজনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রশাসনের নাকের ডগায় রক্তচোষা লটারী চললেও মাথাব্যথা নেই কারও

সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের নাকের ডগায় রক্তচোষা লটারী বাণিজ্য চললেও মাথাব্যথা নেই কারও। এমনকি এই অবৈধ লটারীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। রীতিমত বৃদ্ধা আঙুল দেখিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে দেদাচ্ছে মেলায় লটারী বাণিজ্য চালিয়ে যাচ্ছে মেলা কৃর্তৃপক্ষ। আনন্দ মেলার নামে রক্তচুষা অবৈধ লটারীর নিউজ প্রকাশ হওয়ার পর দৌড়ঝাঁপ শুরু করছে মেলার পরিচালক স্বপন। আনন্দ মেলায় অবৈধ লটারী যাতে বন্ধ না হয় এজন্য সে বিভিন্ন মহলে ছুটছেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে রক্তচুষা লটারী বাণিজ্য

কলারোয়ায় আনন্দ মেলার নামে রক্তচুষা অবৈধ লটারীর নিউজ প্রকাশ হওয়ার পর দৌড়ঝাঁপ শুরু করছে মেলার পরিচালক স্বপন। আনন্দ মেলায় অবৈধ লটারী যাতে বন্ধ না হয় এজন্য সে বিভিন্ন মহলে ছুটছে দিন-রাত। কলারোয়া উপজেলার বিভিন্ন প্রান্তে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারীর টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাইক। এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে কলারোয়ায় বিভিন্ন প্রান্তে। এছাড়া মেলার ৮-১০টি স্টলে চলছে অবৈধবিস্তারিত পড়ুন