শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদে ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ১১ টায় জেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থ বছরের ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ২ শত ২৩ টাকা প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় এবং বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ , কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মজিবুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান( ২) আব্দুল হাকিম, প্যানেল চেয়ারম্যান( ৩) এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির, আমজাদ হোসেন, ইন্দ্রজীৎ দাশ, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, , শিল্পী রানী মহালদার।

এসময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, হিসাব রক্ষক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, যথাযথ পর্যালোচনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সকল খাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত