বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় সাংবাদিক আনিসুর রহিমের স্মরণসভা

সাতক্ষীরায় সাংবাদিক আনিসুর রহিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সার, ডিজেল কৃষি উপকরণ লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্যাসিট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকাররের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনর্গঠন সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের বাঙালের মোড় এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁকাল কোল্ড স্টোর মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০ জনকে পুরস্কৃত

“প্রাণীসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শনিবার সকালে প্রাণিসম্পদ চত্বরে ওই প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশ গ্রহণকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন-উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পটল ক্ষেতে পোড়া বিষ দিয়ে লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতির অভিযোগ

কলারোয়ায় পুর্বশত্রুতার জের ধরে ১০কাটা জমিতে লাগানো পটল ক্ষেতে পোড়া (ফিল্টার) ছিটিয়ে ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথিপুর মাঠপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত চাষী ওই এলাকার কুরবান আলী সরদার জানান-তিনি একজন অতি গরীব মানুষ, চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাড়ীর পাশে মাঠে এলাকার জয়নাল গাজীর নিকট থেকে ১০কাটা জমি বছরে ৮হাজার টাকায় হারি নেন। সেই জমিতে রাত দিন খেটে পট চাষ করেন। হঠাৎ পুর্বশত্রæতার জের ধরে ওই এলাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

‘স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলভিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’র সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। নিজেদের সন্তান যেন সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, মহামারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। শত সমস্যার মধ্যেও আমরা দেশের উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছি। ২৫ ফেব্রুয়ারি (শনিবার) গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায়বিস্তারিত পড়ুন

নড়াইলে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

নড়াইলে মাছের ঘের থেকে হিন্দু যুবক দীপ্ত সাহার লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলে মাছের ঘের থেকে দীপ্ত সাহা (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের দীনোবন্ধু সাহার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,শনিবার (২৫ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের খোঁজ পাওয়া যায়নি।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অধিকাংশ এলাকায় নলকূপে উঠছে না পানি!

কলারোয়ায় তীব্র পানি সংকটের কবলে এ এলাকার মানুষ। গভীর অগভীর নলকুপে পানি না ওঠায় ঘরোয়া ও সেচের কার্যক্রম ব্যাহত হচ্ছে চরমভাবে। নলকুপে পানি না ওঠায় মুসকিলে পড়েছেন কৃষক, মাছ চাষী, গরুর খামারিরা ও বাসাবাড়ির গৃহিনিরা। বৃষ্টি না হওয়ায় পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় নলকুপ ও সেচপাম্পে পানি উঠছে না। গেলো ভাদ্র ও আষাঢ় মাষে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ভুগর্ভের পানি নিচে নেমে যাচ্ছে যার ফলশ্রুতিতে ফাল্গুন মাস থেকে পানির সংকট দেখাবিস্তারিত পড়ুন

কলারোয়ার চান্দুড়িয়ায় কে.সি.জি মিতালী সংঘের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কে.সি.জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু শিবিরের আয়োজন করেন কে.সি.জি মিতালী সংঘ। সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালের বাস্তবায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় সচ্ছল রোগীেদের স্বল্প খরচে ও দরিদ্র, প্রতিবন্ধিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ক্যাম্পেইন শেষে চোখের ছানী অপারেশন ও লেন্সবিস্তারিত পড়ুন

গলায় বাইন মাছ ঢুকে কলায়োয়ায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মায়ের সথে বিলে মাছ ধরার সময় হাতে মাছ নিয়ে খেলতে গিয়ে গলায় বাইন মাছ ঢুকে কলারোয়ায় ১৩ বছর বয়সী গোলাম রসূল নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে৷ বুধবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার ডাঃ তানভীর জাহান প্রাথমিক পরীক্ষা শেষে শিশুর মৃত ঘোষণা করেন৷ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসেবিস্তারিত পড়ুন