সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলার সেরা নবীণ করদাতা হিসাবে মনোনীত হলেন মিজানুর রহমান

সবাই মিলে দিব কর দেশ হবে স্বনির্ভর, আয়করের উন্নয়ন রুপকল্পের বাস্তবায়ন এই স্লোগানকে সামনে রেখে। কর কমিশনার, কর অঞ্চল -খুলনা ২০২১-২০২২ করবর্ষে “সাতক্ষীরা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা” হিসাবে মনোনীত হয়েছেন। ২৮ডিসেম্বর বুধবার বেলা ১১টায়। স্থানঃ সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম। মুকুল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জনাব,মোঃ মিজানুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহনে জাতীয় রাজস্ব বোর্ড কৃতজ্ঞচিত্তে স্বীকৃতি প্রদান করে। দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের জন্যবিস্তারিত পড়ুন

প্রতিদিন ৭০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে মেট্রোরেলে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাকা ঘুরছে স্বপ্নের মেট্রোরেলের। প্রাথমিকভাবে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রেলপথ চলাচলে প্রয়োজন হবে ৯ মেগাওয়াট বিদ্যুৎ। আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচলে প্রতিদিন মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। বর্তমানে মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ করছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডেসকো সূত্র জানায়, বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ ডেসকোর উত্তরার ১৮ নম্বর সেক্টরেবিস্তারিত পড়ুন

মেট্রোরেলের প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী যারা

দুই শতাধিক সঙ্গী যাত্রী নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী যাত্রার যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরার দিয়াবাড়ি প্রান্তে আয়োজিত সুধী সমাবেশ থেকে জানানো হয়েছে, প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাক কর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে দিয়াবাড়িতে। সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুনবিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে মেট্রোরেল : ব্লুমবার্গ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাত্র ছয় মাসের ব্যবধানে মেট্রোরেলের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উত্তরায় এর উদ্বোধন করেন তিনি। মেট্রোরেল নিয়ে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করে প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে- বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় উদ্বোধন হয়েছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল। যাতায়াত সহজ করতে জাপানের সহযোগিতায় নির্মিত এ প্রকল্পটি বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বলা হয়, উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিলবিস্তারিত পড়ুন

শার্শার নাভারণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

শার্শার নাভারণে প্রতিবন্ধী প্রথমিক বিদ্যালয় ও জীবন থেরাপী সেন্টারের সুবিধা বঞ্চিত ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ ও শীতের জ্যাকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শার্শা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখার সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাভারণ প্রতিবন্ধি বিদ্যালয় ও জীবন থেরাপী সেন্টারের সভাপতি আবু বক্কর ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন

করোনার নতুন ভেরিয়েন্ট : বেনাপোল স্থলবন্দরে সর্বোচ্চ সতর্কতা

চিনে নতুন করোনা ভেরিয়েন্ট দেখা দেওয়ায় বেনাপোল স্থল বন্দরে সর্বচ্চ সতর্কতা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। চেকপোষ্ট প্রবেশ মুখে সন্দেহ ভাজন ভারত ফেরত যাত্রীদের গতিবিধি লক্ষসহ এন্টিজেন পরীক্ষা চলমান রয়েছে। একজন স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩জন স্বাস্থ্য সহকারী চেকপোষ্টে কাজ করছেন। সীমান্তে স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে সর্বক্ষনিক যাত্রীদের গতিবিধি লক্ষ করছেন তারা। আধুনিক থার্মাল স্কানে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম জানান, দেশের বিমান নৌ ও স্থলবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাতবিস্তারিত পড়ুন

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

তালায় কপোতাক্ষ টিআরএম পুনরায় চালু করার দাবী

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ অববাহিকার পাখিমারা বিলে টিআরএম পুনরায় চালু করা এবং কপোতাক্ষ নদের উপর মাগুরায় নির্মিতব্য ব্রীজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণ দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উত্তরণ আইডিআরটিতে তালা উপজেলা পানি কমিটির পক্ষ থেকে উক্ত সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, কপোতাক্ষ অববাহিকার তালা উপজেলার খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নে অবস্থিত পাখিমারাবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়া উপজেলার চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যার মোঃ ডালিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া থানার এসআই নূর মোহাম্মদ মোস্তফা, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষ মেধাবী ছাত্র-ছাত্রীদেরবিস্তারিত পড়ুন