শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের অবহিতকরণ

আশাশুনিতে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি মূলক প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে ওয়াল্ট হাঙ্গার হিল্প এর অর্থায়নে এবং এনজিও উত্তরণ’র বাস্তবায়নে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি পকল্পের অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রকল্প ব্যবস্থাপক ইমদাদুল হক ইমদাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, এস.এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, ডবøুএইচএইচ’র প্রতিনিধি জিয়াউল হক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, মহিলা কলেজ পরিদর্শক ইয়াহিয়া ইকবালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ।

প্রকল্পের এডমিন রিয়াজ আহমেদ রাজ এর উপস্থাপনায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, ২ কোটি ৩০ লক্ষ ১০ হাজার ব্যয় বরাদ্দে প্রকল্পটির মেয়াদ এপ্রিল’২৩ থেকে ডিসেম্বর’২৩ পর্যন্ত। প্রকল্পটি থেকে ৮ টি গভীর নলকুপ, ৮ টি কমিউনিটি টয়লেট, ২৫০০ জন উপকারভোগী কে হাইজিন কিট, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ঋতুকালীম নিরাপদ স্বাস্থ্যবিধি ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে ধারনা প্রদান করা হবে বলে জানান হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়