Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় আনন্দ-উদ্দীপনায় ঈদুল ফিতর উদ্যাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরার তালায় উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দ আয়োজনে শামিল হয় ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার (২২ এপ্রিল) সকালে তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭ টায়, ৮টায়, সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহবিস্তারিত পড়ুন
তালায় পৃথক দূর্ঘটনায় ২ সহোদরসহ তিনজন নিহত

তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় পৃথক দুটি ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া নামক স্থানে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর করিম নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, তালা উপজেলার দুই সহোদর পাটকেলঘাটা থানাধীন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়। অপরঘটনায় মটরবাইক ভ্যানে মেরে দিলে ভ্যানআরোহী নিহত হয়। তালার হাজরাপাড়ার দুর্ঘটনায় আহত সুজন গাজী (২৫) জানায়, ঈদেরবিস্তারিত পড়ুন
ঈদ জামাতে বৃষ্টির জন্য দোয়া ও মোনাজাত

টানা দাবদাহ চলছে সারা দেশে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টিশূন্যতা। এতে গরমে অতিষ্ঠ মানুষ। তাই পরিবেশ শীতল ও রোদের উত্তাপ থেকে স্বস্তি পেতে ঈদের জামাতে বিশেষ দোয়া করা হয়। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির মুক্তিসহ কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রথম জামাতেবিস্তারিত পড়ুন
এশিয়ার বৃহৎ ঈদগাহে দিনাজপুরে একসঙ্গে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। প্রখর রোদ আর তাপপ্রবাহের মধ্যেও একসঙ্গে ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন এ ঈদগাহে। ঠিক ৯টায় শুরু হয় নামাজ। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। এখানে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী।বিস্তারিত পড়ুন
‘বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে, দুই বেলা খেতে পারছে’

গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ আর্থ-সামাজিকভাবে উন্নতি করতে সক্ষম হয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ এপ্রিল) সকালে সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কাজেই তার স্বপ্নপূরণ করাই আমার কর্তব্য। বাংলাদেশের মানুষ এখন শান্তিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রান সায়েরের খালের দুই ধার আবারও দখল!

সাতক্ষীরার পৌরসভার বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রান সারের খাল এখন মৃত প্রায় বড় বাজার ব্রিজ থেকে পাকা পুল ব্রিজ পর্যন্ত খালের দুই ধার দিয়ে পলিথিনে ভরে যাচ্ছে। দেখলে মনে হবে এ যেন সাতক্ষীরার প্রাণ সায়ের খাল এখন পলিথিনের ডাস্টবিন। এতে করে যেমন ছড়িয়ে পড়ছে পরিবেশ দূষণ তেমন হারিয়ে যাচ্ছে প্রান সারের খালের ঐতিহ্য। প্রাণ সায়ের খাল এখন সাতক্ষীরাবাসির দু:খ! এদিকে প্রানসায়েরের খাল সৌন্দর্য বৃদ্ধির লক্ষে জেলা প্রশাকের উদ্যোগ ভেস্তে যেতেবিস্তারিত পড়ুন
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এ বৃষ্টি বহু কাঙ্ক্ষিত। কারণ এর মধ্যে প্রচণ্ড তাপে পুড়তে হয়েছে নগরবাসীকে। আজ বিকেল সোয়া পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। এর সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। আজ শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবার দেশে একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে এ সময়। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া শাখার উদ্যোগে অসহায়-দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার(২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণের সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির উপদেষ্টা পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কপাই সদস্য আবুল কাশেম। অনুষ্ঠানে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক শিক্ষক দীপক শেঠ। সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটিরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় অসহায়, দরিদ্রদের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

কলারোয়ায় সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিধবা, এতিম, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদ, আওয়ার নিউজ বিডি’র সম্পাদক আরিফ মাহমুদ, কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর ইনামুল হক, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, বাংলাদেশবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রাম পুলিশদের পাঞ্জাবি উপহার দিলেন বেনজির হেলাল

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি দিন। ঈদের এমনই মেলবন্ধন তৈরি হয়েছে কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে। বুধবার (১৯ এপ্রিল) সকালে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল তার পরিষদের সকল গ্রাম পুলিশের হাতে তুলে দেন ঈদের উপহার পাঞ্জাবি। এদিকে একই সময়ে গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে চেয়ারম্যানকে ঈদ উপহার হিসেবে একটি পাঞ্জাবি উপহার দেন। হঠাৎ পারস্পারিক এমন উপহারে বেশ আবেগাপ্লুতবিস্তারিত পড়ুন

