মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় অসহায়, দরিদ্রদের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

কলারোয়ায় সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিধবা, এতিম, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদ, আওয়ার নিউজ বিডি’র সম্পাদক আরিফ মাহমুদ, কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর ইনামুল হক, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ, সাতক্ষীরা জোনের সভাপতি মিজানুর রহমান, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত বিধবা, এতিম, অসহায়, দরিদ্রদের ঈদবস্ত্র ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও সাড়ে ৩০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন সংস্থাটি।

অনুষ্ঠানে অধ্যাপক হারুন-অর-রশিদ ও সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক ইয়াছিন আলীকে সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- আব্দুল্লাহ আল গালিব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত