Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান। এই প্রথম স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করলেন সাহাবুদ্দিন। পাঁচ মিনিটের আনুষ্ঠানিকতার পর এখন চা চক্র চলছে। এতে প্রধানমন্ত্রীসহ অতিথিদের নিয়ে উপস্থিত হয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সকালে শপথ গ্রহণ করতে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে পৌঁছেছেন নতুন রাষ্ট্র্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার খাট বাড়ীয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৫ শতাধিক রোগী

“কাজ করবো এক সাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগান কে সামনে রেখে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার খাট বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের দিন দ্বিতীয় বারের মত এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে মেডিসিন, অর্থোপেডিক্স, দন্ত রোগ, গাইনী, নাক কান গলা, শিশু রোগ ও চক্ষু রোগের অভিজ্ঞ ১০ জন এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ সরবরাহ, বিনামূল্যে চশমা প্রদান, ডায়াবেটিস পরীক্ষাবিস্তারিত পড়ুন
১০ বছর পর বঙ্গভবন ছাড়ছেন আবদুল হামিদ

নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ সোমবার শপথ নিচ্ছেন। তিনি হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।এদিকে দুই মেয়াদে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর আজ বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিদায়ী রাষ্ট্রপতিকে বঙ্গভবনের সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় জানানো হবে। বঙ্গভবনে আজ সোমবার বেলা ১১টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে রাষ্ট্রপতি আবদুল হামিদকে। আবদুল হামিদ তার উত্তরাধিকারী মো. সাহাবুদ্দিনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অপরিপক্ক আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়ায় ৫৪০ কেজি হিমসাগর ও ৬০ গৌবিন্দ ভোগ অপরিপক্ক আম জব্দ করেছে গ্রাম পুলিশরা সদস্যরা । পরে ও সকল ঐ অপরিপক্ক উপজেলা প্রশাসনের মাধ্যমে আমগুলোকে বিনষ্ট করা হয়। পরে অপরিপক্ক আম বাজারজাত চেষ্টা করার দায়ে আম ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতেজ জরিমানা করা হয়। রবিবার ২৩শে মে সকালে উপজেলার ১২ নম্বর যুগেখালি ইউনিয়ন পরিষদ কামারালী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মিনি ট্রাকে ক্যারেট ভর্তি এসব আম জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় গ্রামবিস্তারিত পড়ুন
শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের শার্শায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)। নিহত ইকবাল হোসেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে। রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় শার্শা-চৌগাছা সড়কের গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। হাসপাতাল ও নিতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় নিজ কর্মস্থলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশন তরুণ প্রজন্ম সম্মেলন

আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর আয়োজনে আহ্ছানিয়া মিশন তরুণ প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রওজা শরীফ প্রাঙ্গনে রোববার সকাল ৯টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আহ্বায়ক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আহছানউল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য সচিব ডা. নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
ঈদ শুভেচ্ছায় যা বললেন বাইডেন-ট্রুডো-বাদশাহ সালমান

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আগের দিন শুক্রবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাজা ও রাজনৈতিক নেতারা। এই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোসহ আরো অনেকে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জো বাইডেন বলেন, ‘রমজান মাসের অন্তিম মুহূর্তেবিস্তারিত পড়ুন
২০ জেলায় ৬০ কিমি বেগে বইবে ঝড়

রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে জেলাগুলোর ওপর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ওবিস্তারিত পড়ুন
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে সোমবার (২৪ এপ্রিল)। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস। একমাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রোববার (২৩ এপ্রিল)। এবার শবে কদরের ছুটির পরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। ঈদুল ফিতর প্রতি ঘরে ঘরে এনেছে খুশির বারতা। সারাদেশের মত সাতক্ষীরার বিভিন্ন ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন সব শ্রেণি, পেশা আর বয়সের মানুষ । শনিবার সকাল সাড়ে ৮টায় মুনজিতপুস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মো: জালালউদ্দিন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয়বিস্তারিত পড়ুন

