সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের শার্শায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)। নিহত ইকবাল হোসেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় শার্শা-চৌগাছা সড়কের গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে পরিবহন কাউন্টারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে গোড়পাড়া বিশ্বাস বাড়ীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল হোসেন কাশেম গ্রæপ অফ ইন্ডাষ্ট্রিজ এর বর্তমান ডাইরেক্টর ছিলেন। বড় ভাই মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকেসহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করেছে।

নিহত ইকবাল হোসেন এর বড় ভাই মনিরুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে ছোট ভাই ঢাকাতে ফিরে যাচ্ছিলো। কর্মস্থলে আর ফেরা হলো না তার। একেবারে সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলো।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার