বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা বিশাল সমাবেশ

নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা বিশাল সমাবেশ অনুষ্ঠিত। ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে৷ রবিবার ২৭ নভেম্বর সকাল এগারোটায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লোহাগড়া, রোজিয়া সুলতানা , সভাপতি, ম্যানেজিংবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পাঁচ শতাধিক মৎস্য চাষীকে ফুল দিয়ে বরণ করলেন উপজেলা চেয়ারম্যান

বর্তমান বিশ্বের জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে মৎস্য চাষ ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার আবহাওয়ার সাথে তাল মিলিয়ে মৎস্য চাষের উন্নয়নের লক্ষ্যে এলাকার সকল মৎস্য খামারিদের নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা ও খামারী সমাবেশে আজ শতাধিক মৎস্য চাষীকে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার পিরোজপুরে অনামিকা ট্রেডার্স এর কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

চীনের নেতৃত্বে বৈঠকে বাংলাদেশসহ ১৯ দেশ, বাদ ভারত

ভারত মহাসাগরের বাণিজ্য বিপর্যয় মোকাবেলা নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেছে চীন। ওই বৈঠকে বাংলাদেশসহ ১৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাদ দেওয়া হয়েছে ভারতকে। চীনের ইউনান প্রদেশের কুনমিং প্রদেশে অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি। স্বাভাবিকভাবে ভারত মহাসাগর সংক্রান্ত বৈঠক অথচ আমন্ত্রিতের তালিকায় নয়াদিল্লি না থাকায় বিষয়টিকে কেন্দ্র করে বাড়ছে চাপা উত্তেজনা। রোববার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, চীন এই সপ্তাহে ভারত মহাসাগর অঞ্চলের ১৯ টিবিস্তারিত পড়ুন

বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না : রওশন এরশাদ

দীর্ঘ ৫ মাস থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘জনগণ উন্নতি ও শান্তি জন্য পরিবর্তন চায়। সেই শান্তি জাতীয় পার্টিই দিতে পারে, অবশ্যই তা বিএনপি নয়। বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না। বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ রোববার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন রওশন এরশাদ। এর আগে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তারবিস্তারিত পড়ুন

খাদ্য মজুদ যেন ১৫ লাখ টনের নিচে না নামে : প্রধানমন্ত্রী

দেশে খাদ্য মজুদ কোনোমতেই যেন ১৫ লাখ টনের নিচে না নামে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংগ্রহ জোরদার করার পাশাপাশি বিদেশ থেকে খাদ্য আমদানি কার্যক্রম সচল রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। রোবাবর (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্টি বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এখনইবিস্তারিত পড়ুন

বুস্টার ডোজের আওতায় ৫ কোটি ৮৯ লাখের বেশি মানুষ

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৫২ হাজার ৪৭৭ জন। রোববার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৬৩ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮বিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যার পর উত্তর সোনাবাড়ীয়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপিস্থত ছিলেন- সংস্থার উপদেষ্টা ইউপি সদস্য সাদ্দাম হোসেন, মাওঃ ফারুক হোসেন, ব্যবসায়ী আনসার আলী, সমাজসেবক ওয়াজেদ আলী, ওসমান সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, অডিটর আমিনুর রহমান, সহ-সভাপতি আক্তারুজ্জামান, মহিমুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা

সাতক্ষীরায় প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আবুল কালাম আযাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী প্রমুখ। এর আগে সুভাষ চৌধুরী স্মরনে ‘সুবাসিত সুভাষ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। শোকসভায় সাংবাদিক,শিক্ষক,রাজনীতিবিদ,শিল্পীসহ বিভিন্ন শ্রেণিপেশারবিস্তারিত পড়ুন

জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তি

সাতক্ষীরা সিটি কলেজের ১৬ জনসহ ৩১ শিক্ষককে তলব করেছে মাউশি

আগামী ২৮ নভেম্বর (সোমবার) বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের বিভিন্ন স্কুল কলেজের ১৫টি অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযুক্ত ৩১ শিক্ষক-কর্মচারীদের শুনানি গ্রহণ করা হবে। এজন্য তাদের তলব করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার নোটিশটি প্রকাশ করা হয়। জানা গেছে, এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভায়বিস্তারিত পড়ুন

শার্শায় আফিল জুট মিলে ভয়াবহ আগুন : শত কোটি টাকার মালামাল ছাই

যশোরের শার্শায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে তিনটি গুদাম পুড়ে প্রায় শত কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে আফিল জুট উইভিং মিলস লিমিটেডের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে যশোর, বেনাপোল, ঝিকরগাছা ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জুট মিলটি স্থানীয় সংসদ সদস্যবিস্তারিত পড়ুন