Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মীর খায়রুল দেবহাটা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় স্বপ্নসিঁড়ির সংবর্ধনা

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীর খায়রুল ইসলাম দেবহাটা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন স্বপ্নসিঁড়ি পরিবার। ২৬ নভেম্বর ২০২২ বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও স্টান্ডার্ড ব্যাংকের অফিসার মুহা. আলতাফ হোসেন। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গার্ল ইন রোভারেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশনের অভিষেক

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান। প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন
মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

যশোরের মণিরামপুরে বেকারির মালিক ও তার পরিবারের সদস্যদের বেধে মারপিট করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ব্যবসার নগদ ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে। শুক্রবার (২৫ নভেম্বর-২০২২) দিবাগত রাত ২টার দিকে উপজেলা কোদলাপাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়- মশিয়ার রহমান দীর্ঘদিন প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে কোদলাপাড়া মোড়ে ‘মেঘনা বেকারি’ নামে একটি রুটি বিস্কুটের কারখানা পরিচালনা করছেন। কারখানার পাশে প্রাচীরবিস্তারিত পড়ুন
বেতন নেবেন না মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই কোনো বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন। এতে তিনি মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন। খবর দ্য স্টার মালয়েশিয়ার। এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। তিনি দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফার উপস্থিতিতে শপথ নেন। আনোয়ারবিস্তারিত পড়ুন
মহিলা আ.লীগের সভাপতি চুমকি, সাধারণ সম্পাদক শিলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনটির জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজারো নেতাকর্মী। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন
আন্দোলনে বাধা নেই, সন্ত্রাস-নৈরাজ্য হলে ছেড়ে দেব না : প্রধানমন্ত্রী

বিএনপির শাসনামলে আওয়ামী লীগ এবং মহিলা লীগের নেতাকর্মীদের ওপর চরম অত্যাচার চালানো হয়েছিলো বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমাদের নেতাকর্মীদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল তা ভুলবো কীভাবে, এদেশের মানুষ তা কোনোদিন ভুলবে না। প্রধানমন্ত্রী বলেন, তখন একদিকে বিএনপি, একদিকে জামায়াত অন্যদিকে পুলিশ মিলে নির্যাতন করতো। নারী নেতাকর্মীদের রাস্তায় ফেলে বুট দিয়ে লাথি মেরেছে। কাউকে রেহাই দেয়নি। কিন্তু আমরা তো তা করছি না। তাদেরবিস্তারিত পড়ুন
বিএনপির প্রধান টার্গেট শেখ হাসিনা, আ.লীগ নয় : ওবায়দুল কাদের

‘বিএনপির প্রধান টার্গেট হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নয়।১৫ আগস্ট দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) দেশে ছিলেন না। ভাগ্যের কারণে বেঁচে গেলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। সেদিনও উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা।’ কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে গাছের ডালের আঠা সংগ্রহে ডাল ভাঙ্গার হিড়িক

আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কে মরে যাওয়া শিরিস গাছের ডাল থেকে বিশেষ আঠা সংগ্রহ ব্যাপক ভাবে চলছে। আঠা সংগ্রহ করে বিক্রী করে তারা লাভজনক মজুরি পাওয়ায় দিনে দিনে আঠা সংগ্রহের কাজ বেড়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন সড়কে শিরিস বা শিশু গাছ লাগানো হয় বেশ আগে থেকে। এসব গাছ বড় আকার ধারণ করে সড়কে ছায়া দানের পাশাপাশি জেলা পরিষদের সাথে চুক্তিতে অনেকে বড় অংকের লাভ করে আসছে। আবার ব্যক্তি উদ্যোগেও রাস্তার পাশে গাছ লাগানোবিস্তারিত পড়ুন
আশাশুনিতে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণার্থী বাছাই

আশাশুনিতে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হওয়া প্রশিক্ষণার্থীদের আশাশুনি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সরেজমিনে চাহিদা মোতাবেক সার্টিফিকেট যাচাই ও মাপযোগ অন্তে বাছাই করা হয়। বাছাই কার্য পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা বিউটি। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষিকা খাদিজা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারবৃন্দ এবং প্রশিক্ষনার্থীবৃন্দ। উল্লেখ্য,বিস্তারিত পড়ুন
আশাশুনিতে উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন, লালন সভাপতি, দীপু সম্পাদক

আশাশুনিতে উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ মিলনায়তনে বড়দিন উদযাপন কমিটি গঠন কল্পে সভায় সভাপতিত্ব করেন লালন সরকার। দীপঙ্কর সরকার দিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চার্চের পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার, পিউস হালদার সুভাষ দাশ, রবার্ট মন্ডল, যাকব আচারী, তুষার দাশ, সবুজ গোলদার, উত্তম মন্ডল, বিপ্লব সরকার, রত্না সরকার, নীলা গোলদার সহ ৩৬টি চার্চের প্রতিনিধিবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলাবিস্তারিত পড়ুন

