Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিকরগাছায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাতবিস্তারিত পড়ুন
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষ টিআরএম পুনরায় চালু করার দাবী

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ অববাহিকার পাখিমারা বিলে টিআরএম পুনরায় চালু করা এবং কপোতাক্ষ নদের উপর মাগুরায় নির্মিতব্য ব্রীজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণ দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উত্তরণ আইডিআরটিতে তালা উপজেলা পানি কমিটির পক্ষ থেকে উক্ত সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, কপোতাক্ষ অববাহিকার তালা উপজেলার খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নে অবস্থিত পাখিমারাবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়া উপজেলার চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যার মোঃ ডালিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া থানার এসআই নূর মোহাম্মদ মোস্তফা, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষ মেধাবী ছাত্র-ছাত্রীদেরবিস্তারিত পড়ুন
শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

শার্শায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারণ বাজারের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে। স্থানীয় ও পুলিশবিস্তারিত পড়ুন
মেট্রোরেলে তিন ফুটের কম শিশুর ভাড়া লাগবে না

দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন। মেট্রোরেলে ভ্রমণ করতে শিশুদের ভাড়া লাগবে না। তবে শিশুর উচ্চতা তিন ফুটের কম হতে হবে। মঙ্গলবার আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, সর্বোচ্চ তিন ফুট উচু বাচ্চারা অভিবাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে অভিভাবক সঙ্গে না থাকলে ভাড়া দিতে হবে। তিনি জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের হাফ পাস নেই, বীর মুক্তিযোদ্ধাদের টিকিট ফ্রি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা ভাড়া ছাড়াই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। তবে শিক্ষার্থীদের জন্য এতে কোনো হাফ পাস থাকছে না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, আগামীকাল বেলা ১১টা ১ মিনিটে উত্তরা স্টেশনে প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেট্রোরেল। তবে প্রাথমিকভাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্তবিস্তারিত পড়ুন
সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
সাতক্ষীরায় নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটায় দেদাচ্ছে পোড়াচ্ছে কাঠ!

ইটভাটায় সংবাদ সংগ্রহ করতে যেয়ে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিক এসে কে কামরুল হাসান। সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা খেজুরডাঙ্গা এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ইটভাটা। অবাধে পোড়ানো হচ্ছে নিষিদ্ধ ঘোষিত কাঠ ও টায়ার। এতে দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে জনসাধারণ। এসব রোঁধে যথাযথ প্রশাসনিক তৎপরতা না থাকাকে দায়ী করছেন পরিবেশবাদীরা। জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির তথ্যমতে, সাতক্ষীরার সাতটি উপজেলায় ১’৪০টি ভাটা রয়েছে। এর মধ্যে সদর উপজেলাতেই আছে অর্ধশতাধিক। ২৫বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের নবযুগ শিক্ষা সোপান বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। “একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক, বিশ্বকে পরিবর্তন করতে পারে” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দুস ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার রায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার কে.সি.জি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়ার কে.সি.জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক হাসান ইয়ার মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মজিবার রহমান, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন,বিস্তারিত পড়ুন

