Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে পাকা বসতঘর নির্মাণের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সাগরপুর গ্রামের পূর্ব পাড়ায় সরকারি রাস্তা দখল করে নির্মিত হচ্ছে পাকা বসতঘর। আর সেই সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের উপর তেড়ে আসেন স্থানীয় ইউপি সদস্য। সরজমিন পরিদর্শনে দেখা যায়, বহু বছর ধরে সাগরপুর পূর্ব পাড়ার মধ্য দিয়ে একটি মাটির রাস্তা ব্যবহার করে স্থানীয় জনগন যাতায়াত করে আসছে। হঠাৎই রাস্তার কয়েক ফুট জায়গা দখল করে সেখানে পাকা কলম তুলে ঘর নির্মাণ কাজ শুরু করেছেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ফলাফল তুলে দেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
নড়াইলের বীড়গ্রামে দুই গরু চোরকে পিটিয়ে হত্যা

নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা। নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দু’ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্য ক্ষেতের মধ্য থেকে এবং দক্ষিণ পার্শ্বের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পরে লাশ দুটি নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করাবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় সরিষার চাষ বেড়েছে দ্বিগুণের বেশি, খরচের ৮ গুণ লাভ

স্বল্প জীবনকাল হওয়ায় ও অধিক লাভের আশায় এবার যশোরের ঝিকরগাছায় সরিষার আবাদ বেড়েছে দ্বিগুণের বেশি। ঝিকরগাছা কৃষি অফিসের তথ্যমতে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে উপজেলায় মোট ৪১০০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। ২০২১-২০২২ অর্থবছরে ২০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন। কৃষি বিভাগ থেকে প্রণোদনা ও সরিষা তেলের দাম বেশি হওয়ায় চলতি বছরে কৃষকদের মাঝেবিস্তারিত পড়ুন
এবার আমির খসরুসহ ৫ জনের নামে মামলা

প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন ঢাকার বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপবিস্তারিত পড়ুন
মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর পরামর্শ

রাজধানীতে চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতিবিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সোমবার ভার্চ্যুয়ালি আয়োজিত ‘রাজধানীর টেকসই পরিকল্পনায় মেট্রোরেলঃ প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এ পরামর্শ দেওয়া হয়। এ সময় আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি ট্রিপ তৈরি হয়। দ্রুতগতিতে ট্রিপ সম্পন্ন করার অংশ হিসেবে মেট্রো চালু করা যুগান্তকারীবিস্তারিত পড়ুন
রংপুর সিটির ভোটে ১৮০৭ সিসি ক্যামেরায় নজরদারি

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রংপুর সিটির ভোটগ্রহণ চলবে। গতবারের মতো এবারও সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন ১ হাজার ৮০৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা থেকে পর্যবেক্ষণের পাশাপাশি রংপুরে বসে রিটার্নিং কর্মকর্তাও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন। নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কমিউনিকেশনবিস্তারিত পড়ুন
আ.লীগ সরকারের সময় শেষ : ড. খন্দকার মোশাররফ

আওয়ামী লীগ সরকারের সময় শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে। তারা বলছে- এই নব্য স্বৈরাচার ক্ষমতায় টিকতে পারবে না। তাদের সময় শেষ। আমরা সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।‘ প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকারবিস্তারিত পড়ুন
ভাগ্যোন্নয়নের পথে সাতক্ষীরার প্রান্তিক নারীরা

ছাগল-ভেড়া পালন ও শাক-সবজি চাষে পরিবারে স্বামীর পাশাপাশি ভূমিকা রাখছেন সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের নারীরা। পুরুষ নির্ভর হতদরিদ্র পরিবারের নারীরা শাক-সবজি ও ছাগল-ভেড়া পালন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি জীবনমান উন্নয়নেও সক্রিয় হচ্ছেন। ফলে স্বচ্ছলতা ফিরেছে এসব হতদরিদ্র পরিবার গুলোতে। দক্ষিণ অঞ্চলীয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার মাটি লবনাক্ত হওয়ায় হতদরিদ্র পরিবারগুলোর পুরুষরা দেশের বিভিন্ন প্রান্তের ইটভাটায় শ্রমিকের কাজ এবং ঢাকাসহ বড়শহরগুলোতে রিক্সা চালিয়ে ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। ফলেবিস্তারিত পড়ুন
ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ১৬ সেনা নিহত

ভারতের উত্তর সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার সেনা। তাদের বিমানে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে হতাহত সেনা সদস্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর এনডিটিভির। বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তিন গাড়ির এক বহরের অংশ ছিল ট্রাকটি। বহরটি জেমার উদ্দেশে আজ সকালে চ্যাটেন থেকে থাঙ্গুর দিকেবিস্তারিত পড়ুন

