Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল

আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচনে ৯টি পদে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করা হয়। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর দপ্তরে কলেজ শাখায় টিআর ১টি পদে দু’জন এনামুল হক ও মানিক চন্দ্র মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্কুল শাখায় টিআর ১টি পদে এস এম মাহফিজুল ইসলাম ও সংরক্ষিত মহিলা টিআর পদে ভক্তিরানী দাশ একটাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিভাইসসহ হুইল চেয়ার বিতরণ

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধয়ায়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে চাহিদা ভিত্তিক এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও পিইডিপি -৪, ডিপিই ঢাকার অর্থায়নে বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলাবিস্তারিত পড়ুন
নড়াইলে ১৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘সুলতান মেলা’

নড়াইলে ৭ জানুয়ারি থেকে ১৪ দিন ব্যপি সুলতান মেলা বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী ‘সুলতানমেলা’ অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ২০ জানুয়ারি। এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের সুলতানমঞ্চ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফখরুল হাসান, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আক্তার, সদর উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরের মুন্সিগঞ্জে হরিণের মাংসসহ এক চোরা কারবারি আটক

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মরাগাং এলাকা থেকে হরিণের মাংস সহ আটক-১ ৷ ১৫ নভেম্বর রাত সাড়ে ১০ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিত্বে কৈখালী স্টেশনের আওতাধীন মরাগাং টহল ফাঁড়ীর সদস্যরা মরাগাং খালের কালভার্টের পাশ থেকে হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ আবুল হোসেন নামের এক মাংস পাচারকারীকে আটক করেন ৷ আটক ব্যাক্তির নাম আবুল হোসেন ছোট, ভেটখালী গ্রামের কেনার পুত্র।আবুল হোসেন রিপন নামের একজন ব্যক্তির ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিল। মরাগাং গ্রামের জব্বারবিস্তারিত পড়ুন
৫ শতাধিক নতুন কর্মকর্তা নিয়োগ দেবে নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগে ৫ শতাধিক নতুন কর্মকর্তা নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া পঞ্চম থেকে ষষ্ঠ এবং নবম থেকে ষষ্ঠ গ্রেডেও পদোন্নতি দেবে সংস্থাটি। বুধবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশনার মো. আনিছু রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আজকের বৈঠকে পদ সৃজন ও উন্নীতকরণ বিষয়ে আলোচনা হয়েছে। পরে জনপ্রশাসন ও অর্থবিভাগে যাবে। ৫২২টি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ সৃষ্টি হয়েছে। সরাসরি রিক্রুট হবে কিছু আর বেশিরভাগইবিস্তারিত পড়ুন
নির্বাচন নিয়ে বক্তব্যের কারণে জাপানি রাষ্ট্রদূতকে তলব

‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার কথা পৃথিবীর আর কোথাও শুনিনি’- এমন মন্তব্যের জন্য ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে তলব করেছে সরকার। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইতো নাওকি-কে তলব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখানেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ১৪ নভেম্বর এক অনুষ্ঠানে দেয়া রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ বিষয়ে বলেছেন, জাপানের রাষ্ট্রদূতকে ডেকে সরকারের পক্ষ থেকে তাকেবিস্তারিত পড়ুন
নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না : কৃষিমন্ত্রী

নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আম্রকাননের সার্বিক পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষিমন্ত্রী বলেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। নির্বাচন নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের সতর্ক করা হবে। তিনি বলেন, শুধু জাপান নয়, কোনো দেশের রাষ্ট্রদূতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েবিস্তারিত পড়ুন
বিএনপি কাপুরুষের দল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টাকার বস্তার ওপর বসেছিলেন মির্জা ফখরুল। এখন টাকা ফুরিয়ে গেছে, তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল। বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বরে আমাদের মাঠে থাকতে হবে।বিস্তারিত পড়ুন
পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তার নাম মো. আলী হোসেন ফকির। তিনি খুলনা এপিবিএনের (তৃতীয়) অধিনায়ক ছিলেন। বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য মো. আলী হোসেন ফকির বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। প্রজ্ঞাপনে বলা হয়, মো. আলী হোসেন ফকিরকে জনস্বার্থে চাকরি হতেবিস্তারিত পড়ুন
কেঁড়াগাছিতেএড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নগরঘাটা জয়ী

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ৪-০ গোলে নগরঘাটা জয়লাভ করেছে। মঙ্গলবার (১৫ ই নভেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের দ্বিতীয় খেলায় নগর ঘাটা বনাম সপ্তগ্রাম রিক্রেশন ক্লাব অংশগ্রহণ করে, খেলা শুরুর ১০ মিনিটে নগরঘাটার ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন একটি গোল করে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ২০ মিনিটে নগর ঘাটার ৯নম্বর জার্সিধারী খেলোয়াড়বিস্তারিত পড়ুন

