বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জেন্ডার সমতা, সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

কলারোয়ায় জেন্ডার সমতা এবং সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০নভেম্বর) সকাল থেকে ওই প্রশিক্ষণ কর্মশালা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উত্তরণের হিসাব রক্ষক কামরুন্ননেছা, প্রোগ্রাম অফিসার মৃত্যুঞ্জয় সাহা, শামীম, কলারোয়াবিস্তারিত পড়ুন

গ্যাস সংকটের মুহুর্তে সিলেটের পরিত্যক্ত গ্যাসকুপে সুখবর

জাতীয় পর্যায়ে গ্যস সংকটের মুহুর্তে সুখবর দিলো সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ। কূপটিতে আবারও গ্যাসের মজুদ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাপেক্স জানায়- বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপে আবারও গ্যাসের মজুদ পাওয়া গেছে। এ গ্যাস ক্ষেত্র থেকে খনন করে প্রতিদিন ১০ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কুপে খনন শুরু করে বাপেক্স। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

লেখক আনিসুল হককে হেয় করে কারিগরি বোর্ডে প্রশ্ন

কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে লেখক ও সাংবাদিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে। গত রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। কারিগরি বোর্ডের বাংলা-২-এর একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারতকে ধসিয়ে ফাইনালে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত শর্মাদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন জস বাটলার বাহিনী। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেডে শেষ চারের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ভারত বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়েবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বন্দরে এসেছে ইউক্রেনের গমের জাহাজ

ইউক্রেন থেকে দেশে পৌঁছেছে ৫২ হাজার ৫০০ টন গম। বুধবার (৯ নভেম্বর) বিকেলে কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি এসব গম নিয়ে পৌঁছায় ম্যাগনাম ফরচুন নামের একটি জাহাজ। বৃহস্পতিবার গমগুলোর নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। এর পরেই গমগুলো খালাসের বিষয়ে নেয়া হবে সিদ্ধান্ত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বন্দরের খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের জানান, আজ ইউক্রেন থেকে আসা জাহাজবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস পালন

আশাশুনি উপজেলা জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম গাজী, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় পার্টিরবিস্তারিত পড়ুন

বেনাপোলে পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ১১ জন আসামী গ্রেফতার

যশোর জেলা বিজ্ঞ আদালতের রায়ে ঘোষিত পলাতক পরোয়ানা ভুক্ত ১১জন আসামীকে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ। শনিবার রাতে বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ঐ সকল আসামী অত্র থানার বিভিন্ন এলাকায় আত্মগোপণ করেছিল। তাদেরকে গ্রেফতারের জন্য যশোর জেলা বিজ্ঞ আদালতের রায়ের একটি আদেশনামা বেনাপোল পোর্টথানায় এসে পৌছলে, ২২অক্টোবর শনিবার রাতে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত ১১বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ধর্ষিতা কলেজছাত্রীর ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ধর্ষিতা কলেজ ছাত্রীর গর্ভের সন্তানের পিতৃত্বের দাবিতে ও ধর্ষক মসজিদের ইমাম হাবিবুল্লাহ এর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌহমনী বাজারের প্রধান সড়কে(রবিবার ২৩ অক্টোবর)বেলা১১ টার দিকে ধলবাড়িয়া ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মন্ডল, আব্দুল জব্বার, মনিরুজ্জামান, ওকালত আলী, আবুবক্কার গাইন, আনসার আলী প্রমূখ। এ সময় বক্তারাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে রাসমেলা ৬ নভেম্বর থেকে শুরু, ব‍্যাবহার করতে হবে ৫টি রুট

প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা অনুষ্ঠিত হবে। নিরাপদে যাতায়াতের জন্য দর্শণার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শণার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।অনুমোদিত পাঁচটি পথের মধ্যে ১.বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বল নদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা

কলারোয়ায় এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামের বদ্দি পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানায়, ওই গ্রামের মালায়েশিয়া প্রবাসি মনিরুজ্জামানের স্ত্রী নাসরিন পারভীন (২৮) রবিবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের আঁড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বেছে নেয়। বিষয়টি জানতে পেরে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষন নাসরিন পারভীন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আত্মহননকারীরবিস্তারিত পড়ুন