Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় জেলা কমিটির নেতৃন্দের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী) সভাপতি ও মো. মশিউর রহমান বাবুকে সাধারণ সম্পাদক আগামী ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির উপদেষ্টারা হলেন- বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তুলশিডাঙ্গা কালী মন্দীরের পূজারী দুলাল চন্দ্র রায় চৌধুরীর ইহলোক ত্যাগ

কলারোয়ায় তুলশিডাঙ্গার প্রাচীন কালীবাড়ির কালীঠাকুরের মন্দিরের পূজারী দুলাল চন্দ্র রায় চৌধুরী পরলোকগমন করেছেন। পারিবারিক ভাবে জানা যায়, উপজেলার সনাতন ধর্মের সু- পরিচিত পুরোহিত দুলাল চন্দ্র রায় চৌধুরী ৭৬ বছর বয়সে হৃদ রোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে খুলনা আবু নসর বিশেষায়িত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখেবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া’র উদ্যোগে ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা

”যদি সুস্থ সবল জীবন চাও, মাদক ছেড়ে খেলতে যাও” এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ার সোনাবাড়ীয়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে খেলাটির আয়োজন করে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে খেলাটি উদ্বোধন করেন- কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আবু নসর। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-খুলনা রুটে সকাল থেকে বাস বন্ধ

২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশকে ঘিরে সাতক্ষীরায় শক্রবার সকাল থেকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা রুটে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। ফলে যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছে। এদিকে পরিবহন বন্ধ থাকায় আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপির নেতা-কর্মীরা নদীপথে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে অনেক নেতা-কর্মী লঞ্জযোগে খুলনায় রওনা দিয়েছে বলে জানাগেছে। সাতক্ষীরার মোট ৪টি রুটের মধ্যে খুলনা বাদে সব রুটে পরিবহন চলাচলবিস্তারিত পড়ুন
এমপি রবি ফুটবল টুর্নামেন্ট : ফাইনালে আগরদাঁড়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভোমরা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় এবং রওশন আরা বেগম’র পৃষ্ঠপোষকতায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সরঞ্জাম চুরির মামলায় আটক ২

কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির মামলায় মূল হোতা আরিজুল ইসলাম (২৫) এবং চোরাই মাল কেনার অপরাধে ভাংড়ি ব্যবসায়ী মেরাজ হোসেন (২২) নামে ২ জনকে আটক করে পুলিশের সোপাদ্ করা হয়েছে। উক্ত ঘটনায় কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে থানায় ১টি মামলা দায়ের করেছে। সাতক্ষীরা কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস হতে প্রায় ট্রান্সফরমারের বিভিন্ন মূল্যবান নাট,বিস্তারিত পড়ুন
বেনাপোল স্থল বন্দরে অগ্নিকাণ্ডে পুড়লো আমদানিকৃত পণ্য

যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নাম্বার শেডে পণ্যগারের অফিস কক্ষে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আমদানি পণ্য এবং কাগজ পত্র। তবে ঘটনা স্থলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার কারণে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর। বৃহস্পতিবার রাতে বন্দরের ৩২ নাম্বার পণ্যগারে এ আগুনের ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, রাতে হঠাৎ করে বন্দরের ৩২ নাম্বার কেমিকেল পণ্যগারের অফিস রুমে বিদ্যুৎবিস্তারিত পড়ুন
বিএনপির সমাবেশ ঘিরে খুলনায় আ.লীগের বিশাল শোডাউন

বিএনপির গণসমাবেশের একদিন আগে নগরীতে বিশাল শোডাউন দিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে তারা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে। এর আগে নগরীর শিববাড়ী মোড়ে শুক্রবার বিকেল ৪টায় শুরু হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ। সেখান থেকে বিকেল ৫টায় তারা দলীয় কার্যালয়ের দিকে বিশাল মিছিল নিয়ে অগ্রসর হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুরবিস্তারিত পড়ুন
ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী দুদিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। তবে, দেশে এর প্রভাব খুব একটা না পড়লেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার অবনতি হতে পারে। এ ছাড়া লঘুচাপের পরবর্তী ধাপ কতো দূরবিস্তারিত পড়ুন
বৈশ্বিক পরিস্থিতিতে পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দাম যতটা বেড়েছে পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’ রংপুরে দুই দিনের সফরে এসে আজ শুক্রবার সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘আমাদের কোথাও যেন খাদ্যের সমস্যা নাবিস্তারিত পড়ুন

