বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা উন্নয়ন করি, বিএনপি মানুষ খুন করে : প্রধানমন্ত্রী

‘অনেরা ক্যান আছন? গম আছন নি? তোয়ারার লাই আঁর পেট পুরে।’ রোবাবর (৪ ডিসেম্বর) পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তেব্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ ১০ বছর পর পলোগ্রাউন্ডের মাঠে বক্তব্য দিতে এসেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে বলেন, ‘এই চট্টগ্রামের সাথে আমার অনেক স্মৃতি। করোনার কারণে দীর্ঘদিন সমাবেশ করতে পারিনি। তাই আপনাদের কাছে ছুটে আসলাম। এই স্মৃতিময় চট্টগ্রামে আমরা বারবার ছুটে আসতাম। আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু যখন জেল থেকে মুক্তি পেতেন আমাদের চট্টগ্রামে বেড়াতে নিয়ে আসতেন।’

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম আমাদের সবচেয়ে প্রিয় একটা জায়গা ছিল। এখানে আসলে মনে পড়ে সকল নেতাকর্মীদের কথা। এই চট্টগ্রাম আমাদের সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার। চট্টগ্রামের যে নেতারা সারাজীবন তারা সংগ্রাম করেছেন। আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। করোনার কারণে দীর্ঘদিন জনসভা করতে পারিনি। তাই আজকে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আমরা উন্নয়ন করি। বিএনপি মানুষ খুন করে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই চট্টগ্রামের আমাদের প্রয়াত নেতাদের। এমএ আজিজ, হান্নান সাহেব, জহুর আহমেদ চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী বাবু, মহিউদ্দিন চৌধুরীসহ যে নেতারা আজকে আর নেই। যাদেরকে চাচা বলে ডাকতাম। তাদের বাড়িতে যেতাম। আজকে কেউ আর বেঁচে নেই। তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করি। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।’

শেখ হাসিনা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ, এজন্যই তারা ওইদিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ ডিসেম্বর নাকি তারা ঢাকা অচল করে দেবে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। অর্থাৎ এই দিনে বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়। এ কারণেই এই তারিখ বিএনপির এত প্রিয়।

বিএনপি গণতন্ত্রকে ভয় পায়, তারা গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‌‘বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন। খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলার জনগণ তা মেনে নেয়নি, তাকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে ছিলেন।ওরা ভোট চুরি করেই ক্ষমতায় আসতে চায়। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আওয়ামী লীগের জনসভা থেকে চট্টগ্রামে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ৪টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা