Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তারেককে কে বাধা দিচ্ছে, সৎ সাহস থাকলে ফিরে আসুক

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বুকে সৎ সাহস থাকলে তাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারেককে সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে তার কৃত অপরাধের শাস্তি কার্যকরের আহ্বানও জানান মন্ত্রী। শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ষড়যন্ত্রমূলক, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতেবিস্তারিত পড়ুন
খুলনায় বাসের পর এবার লঞ্চও বন্ধ

খুলনায় বাসের পর শুরু হয়েছে লঞ্চ ধর্মঘট। আজ শুক্রবার সকালে খুলনা লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছাড়তে বা ভিড়তে দেখা যায়নি। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে তারা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটে এই রুটে চলাচলকারী ১৫টি লঞ্চ বন্ধ রয়েছে। এদিকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির নির্দেশে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলায় সব রুটে বাস চলাচল বন্ধবিস্তারিত পড়ুন
ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে পাঁচ বছরের জন্য পাকিস্তানের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার (২০ অক্টোবর) তোষাখানা মামলায় (রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত তথ্যের বিষয়ে ভুল তথ্য দেয়া) তাকে দোষী সাব্যস্ত করে সর্বসম্মত রায় দিয়েছে ইসিপির ৪ সদস্যের একটি বেঞ্চ। এতে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হওয়ায় ইমরান খান জাতীয় পরিষদের সদস্য হওয়ার অযোগ্য। দ্য ডনের খবরে বলা হয়েছে, আর্টিকেল ৬৩ (১) ধারায় ৫ বছরের জন্যবিস্তারিত পড়ুন
কলারোয়ার শিশু রুকাইয়া বাচঁতে চায়, সাহায্যের আবেদন

চার বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে রুকাইয়া সুলতানা। বাবা-মায়ের কোল আলো করে থাকা মেয়েটি জীবনের পাপড়ি মেলার আগেই ধীরে ধীরে তার জীবন প্রদীপ নিভতে শুরু করেছে। কিডনী ও লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। রুকাইয়া সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের ২ নং ওয়ার্ডের কামার পাড়ার বাসিন্দা রাজিব হোসেন ও রুপালী দম্পতির মেয়ে। রুকাইয়ার বাবা-মা জানান, তাদের দুই সন্তানের মধ্যে রুকাইয়া ছোট, রুকাইয়ারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আনসার ও ভিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপন

মুজিব বর্ষের উদ্দিপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ’ এই -স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপির উপজেলা কর্মকর্তা হালিমা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে প্রশিক্ষিকা মোমেনা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপির দলনেত্রী খালেদা বেগম, নাহিদা খাতুন, নারগিস খাতুন, আনসার ও ভিডিপির কমান্ডার ও সদস্য খায়রুল ইসলাম, ইসারুল, আলিম হোসেন, মেহেদীবিস্তারিত পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন, দিচ্ছে আত্মহত্যার হুমকি

মণিরামপুরে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী এক গৃহবধূ। বুধবার সকাল থেকে তিনি ওই বাড়ির প্রধান ফটকের বাইরে অবস্থান করছেন। গৃহবধূ উপজেলার মাঝ লাউড়ি গ্রামের এক মুরগি বিক্রেতার স্ত্রী। একই গ্রামের সাবেক ইউপি সদস্য মুজিবর রহমানের ছেলে রাসেল আহমেদের সাথে ৩ বছরের পরকীয়ার সূত্র ধরে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেছেন। এখবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানাগেছে। এদিকে- প্রেমিক রাসেল বিয়ে না করা পর্যন্তবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের ইউএনও-কে বিদায় সংবর্ধনা ও নবাগতকে বরণ

বদলীজনিত কারণে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ৩ টার দিকে চেয়ারম্যান অ্যাসোসিয়েশন’র উদ্যোগে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, কালিগঞ্জের মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য। এই উপজেলার মানুষ খুবি আন্তরিক। সেখানেই থাকি কালিগঞ্জবাসীকে অবশ্যই মনে থাকবে। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তাকেও সেভাবেবিস্তারিত পড়ুন
শার্শার নাভারন বাজারে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে সোনালী ব্যাংক লিমিটেড, শার্শা শাখার নিয়ন্ত্রনাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে নাভারন বাজারস্থ হাতপাতাল সড়কে এজেন্ট ব্যাংকিং আউটলেটের নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শার্শা শাখার ম্যানেজার জনাব রাজীব চক্রবর্তী (এসপিও)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড যশোর শাখার প্রিন্সিপালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় উত্তর কাটিয়া ফুলবাড়ি পাড়া কমিটি গঠন

১৯ অক্টোবর ২২ বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা উত্তর কাটিয়া ফুলবাড়িতে নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য নাজমা আক্তার কে সভাপতি ও আরিফা খাতুনকে সাধারন সম্পাদক করে ২০ সদস্যের একটি পাড়া কমিটি গঠন করা হয়। পাড়া কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভানেত্রী সালেকা হক কেয়া। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, ফরিদা বেগমসহ জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা

আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় সমন্বিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১২ টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবিস্তারিত পড়ুন

